নিজস্ব প্রতিনিধি , লন্ডন - কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সিংয়ে সোনার ঝড়। একদিনেই জোড়া সোনা তুলে নিল দেশের মহিলা বক্সাররা। ৫৪ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হলেন প্রীতি পওয়ার। এরপর ৫৭ কেজি বিভাগেও সোনা এনে দিলেন জ্যাসমিন ল্যাম্বোরিয়া। পাশাপাশি অ্যাথলেটিক্স থেকেও এল একটি রুপো ও একটি ব্রোঞ্জ। ফলে পদক তালিকায় আরও শক্তিশালী জায়গায় পৌঁছল ভারত।
শনিবার দিনের শুরুতেই সাফল্যের মুখ দেখে ভারত। মহিলাদের ৫৪ কেজি বিভাগের ফাইনালে কানাডার স্কারলেট সাভান্না ডেলগাডোর মুখোমুখি হন প্রীতি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারতীয় বক্সার। প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন তিনি। প্রথম রাউন্ডে ৫ বিচারকের কাছ থেকেই ১০-৯ ব্যবধানে এগিয়ে যান প্রীতি।
দ্বিতীয় রাউন্ডেও একই ধারাবাহিকতা বজায় রাখেন। সেই পর্বেই নকডাউনের শিকার হন ডেলগাডো। ফলে শেষ রাউন্ডের আগে ২০-১৮ ব্যবধানে এগিয়ে ছিলেন ভারতীয় বক্সার। শেষ তিন মিনিটে কোনও ঝুঁকি নেননি প্রীতি। ঠান্ডা মাথায় লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে সোনার পদক নিশ্চিত করেন তিনি। কমনওয়েলথের মঞ্চে ভারতের হয়ে প্রথম স্বর্ণ জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেন প্রীতি।
প্রীতি বলেন, 'খুবই আনন্দিত। দেশের হয়ে প্রথম সোনা জিতেছি। তবে পথচলা এখানেই শেষ নয়। আগামী প্রতিযোগিতাগুলিতেও ভারতের হয়ে ভালো করতে চাই। আমার বাবা-মা খুব খুশি। গোটা দেশ আজ গর্বিত। এই পদক দেশকে উৎসর্গ করছি'।
প্রীতির পরেই সোনার পদক এনে দেন জ্যাসমিন ল্যাম্বোরিয়া। মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞ মাইকেলা ওয়ালশের বিরুদ্ধে লড়াই করেন তিনি। প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন ২৪ বছরের ভারতীয় বক্সার। প্রথম রাউন্ডে বিচারকদের সমর্থনে এগিয়ে যান জ্যাসমিন। দ্বিতীয় রাউন্ডেও সেই আধিপত্য বজায় রাখেন। ২০-১৮ ব্যবধানে এগিয়ে শেষ পর্বে পৌঁছন তিনি। শেষ তিন মিনিটে সাবধানী লড়াই করেন। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতে নেন জ্যাসমিন।
তবে ৫৫ কেজি বিভাগে সোনা অধরা থেকে যায় জাদুমণি সিং মান্দেংবামের। ফাইনালে অস্ট্রেলিয়ার জাই ডিক্সনের কাছে হেরে যান তিনি। ফলে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় বক্সারকে। এদিন অ্যাথলেটিক্স থেকেও ভারতের ঝুলিতে যোগ হয়েছে পদক। বক্সিংয়ের সাফল্যের সঙ্গে ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও ভালো ফল পেয়েছে দেশ। সব মিলিয়ে কমনওয়েলথে ভারতের পদক সংগ্রহ আরও সমৃদ্ধ হয়েছে। আগামী ইভেন্টগুলিতেও পদকের আশা দেখছে ভারতীয় শিবির।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের