6a6c75481083c_Gallery_1785482590786
জুলাই ৩১, ২০২৬ দুপুর ০৩:৪৫ IST

জোড়া সোনায় চমক টেবিল টেনিসের! মহিলা-পুরুষ দুই বিভাগেই সেরা ভারত

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য ভারতের। পুরুষ ও মহিলা দুই দলীয় বিভাগেই সোনা জিতলেন ভারতীয় প্যাডলাররা। গ্লাসগো কমনওয়েলথ গেমসের সময় ভারতে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। দুই ফাইনালেই ভারতের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। পুরুষ বিভাগে কঠিন লড়াইয়ের পর জয় এল। মহিলা বিভাগে অবশ্য একতরফা দাপট দেখাল ভারত।

বৃহস্পতিবার দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দুই বিভাগের ফাইনাল। প্রথমে কোর্টে নামে ভারতের মহিলা দল। শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল ভারতীয়দের হাতে। প্রথম ম্যাচে স্বস্তিকা ঘোষ ১১-৭, ১১-২, ৯-১১, ১১-৯ গেমে হারান এই শিন টিকে। এরপর শ্রীজা আকুলা ৯-১১, ১১-৬, ১১-৪, ৫-১১, ১১-৩ গেমে পরাজিত করেন ক্যারেন আনাককে। তৃতীয় ম্যাচে যশস্বিনী ঘোরপড়ে ৭-১১, ১১-৩, ১৭-১৫, ১১-৫ গেমে হারান অ্যালিস লিকে। এই জয়ের সঙ্গেই ৩-০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত। দলে থাকলেও ফাইনালে খেলেননি সুতীর্থা মুখোপাধ্যায় ও সিন্ড্রেলা দাস।

পুরুষ বিভাগে অবশ্য সহজে জয় আসেনি। শুরুতে মানব ঠক্কর ও মনুশ শাহ নিজেদের ম্যাচ জিতে ভারতকে এগিয়ে দেন। মানব হারান জাভেন চুংকে। মনুশ পরাজিত করেন কিউ শেন ওংকে। তবে পরের দুই ম্যাচে জি সাথীয়ান ও মানব হেরে যাওয়ায় সমতায় ফেরে মালয়েশিয়া। শেষ ম্যাচে চাপ সামলে দুর্দান্ত খেলেন মনুশ। ১১-৭, ১১-৪, ১১-৪ গেমে চুংকে হারিয়ে ভারতের সোনা নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পুরুষদের দলগত বিভাগে সোনা জিতেছিল ভারত। তবে মহিলাদের দল কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল। এবার সেই হারের জবাব দিলেন শ্রীজা-রা। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত কোচ সৌরভ চক্রবর্তী। তাঁর মতে, দলের অনেক সদস্যই তরুণ। তাঁদের নিয়ে এমন বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া অত্যন্ত ইতিবাচক। এশিয়ান গেমসের আগে এই জয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বাড়াবে। শুক্রবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতার সিঙ্গলস ও ডবলস ইভেন্ট।

সৌরভ চক্রবর্তী বলেন, 'দলের অনেকেই তরুণ। তাঁদের নিয়ে কমনওয়েলথে চ্যাম্পিয়ন হওয়া খুবই ইতিবাচক বিষয়। এশিয়ান গেমসের আগে এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে'।

আরও পড়ুন

ফুটবল দুনিয়ায় নক্ষত্রপতন! প্রয়াত ইতালির কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি
জুলাই ৩১, ২০২৬

মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা

এক কেজিতে সোনা ফস্কাল! রুপোয় থামলেন লভপ্রীত, ব্রোঞ্জে উজ্জ্বল সীমা
জুলাই ৩১, ২০২৬

ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং

চোট কাটিয়ে রুপোর ঝলক! কমনওয়েলথে পদক জিতলেন শ্রীশঙ্কর
জুলাই ৩০, ২০২৬

গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী

যুবভারতীতে আসছে ব্রাজিল! ভারতের সঙ্গে ঐতিহাসিক ম্যাচ ঘিরে তুঙ্গে জল্পনা
জুলাই ৩০, ২০২৬

অক্টোবরে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়! আবেগঘন বার্তায় অবসর রাহানের
জুলাই ৩০, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা অজিঙ্ক রাহানের

ভুল চিকিৎসায় হারিয়েছেন হাত, এবার কমনওয়েলথে সোনা! দিলীপের সাফল্যে গর্বিত ভারত
জুলাই ৩০, ২০২৬

টি-৪৭ ১০০ মিটারে রেকর্ড গড়ে সোনা দিলীপ গাভিটের

এখন তেমন কেউ নেই! বৈভবের মন্তব্যে সরগরম ক্রিকেটমহল
জুলাই ২৯, ২০২৬

কোন বোলারকে খেলতে ভয়? বৈভবের চার শব্দেই চমকে ক্রিকেটমহল

রিংয়ে জোড়া বাজিমাত! সেমিফাইনালে সাক্ষী-অরুন্ধতী, ভারতের ঝুলিতে নিশ্চিত আরও দুই পদক
জুলাই ২৯, ২০২৬

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য

আরসিবির মুকুট, চারে নেমে চেন্নাই! IPL-এর ব্র্যান্ড ভ্যালু তালিকায় বড় রদবদল
জুলাই ২৯, ২০২৬

চ্যাম্পিয়ন হওয়ার সুফল আরসিবির! ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে বিরাটদের দল পিছিয়ে পড়ল চেন্নাই

জয় মোহনবাগান! ২৯ জুলাইয়ে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ফিরল ১৯১১-এর স্মরণীয় অধ্যায়
জুলাই ২৯, ২০২৬

মোহনবাগান দিবসে শুভেচ্ছা শুভেন্দুর

বক্সিংয়ে জোড়া পদক নিশ্চিত! কমনওয়েলথে ভারতের দাপট
জুলাই ২৯, ২০২৬

প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের

রুপোর জোড়া সাফল্যে উজ্জ্বল ভারত! নজর কাড়লেন গুলবীর-হরজিন্দর
জুলাই ২৯, ২০২৬

১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর

বাংলার টেনিস প্রতিভার পাশে রাজ্য! আকাঙ্ক্ষার খেলার সমস্ত খরচ বহন করবে সরকার
জুলাই ২৮, ২০২৬

দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার

পোলিওয় হারিয়েছেন পা, নির্যাতন, তারপর সোনা! শর্মিলার লড়াইয়ে গর্বিত ভারত
জুলাই ২৮, ২০২৬

দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা

১৬ বছর আগে বাবার পদক, এবার ছেলের রুপো! ফের হাসল ভাল্লুরি পরিবার
জুলাই ২৮, ২০২৬

একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের