6960937f2fb56_ducd4kixuaelzje-1516516234
জানুয়ারী ০৯, ২০২৬ বিকাল ০৫:৪৩ IST

রিপাবলিক ডে সেল ২০২৬ , Flipkart-এ মিলবে স্মার্টফোন থেকে ল্যাপটপ

নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ই-কমার্স দুনিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্ম Flipkart তাদের বহু প্রতীক্ষিত  Republic Day Sale 2026 -এর ঘোষণা করে দিল। বছরের প্রথম বড় এই অনলাইন সেল শুরু হতে চলেছে আগামী সপ্তাহেই। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট থেকে শুরু করে টিভি, এসি ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স—সব ক্যাটাগরিতেই থাকছে আকর্ষণীয় ছাড় ও ব্যাঙ্ক অফার। 

Flipkart ইতিমধ্যেই এই সেলের জন্য একটি বিশেষ  মাইক্রোসাইট চালু করেছে, যেখানে ধাপে ধাপে বিভিন্ন অফারের তথ্য প্রকাশ করা হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, সাধারণ গ্রাহকদের আগে সেলের সুবিধা পাবেন Flipkart Plus সদস্যরা। 

কবে থেকে শুরু হবে Flipkart Republic Day Sale? 

Flipkart Republic Day Sale 2026 শুরু হবে  ১৭ জানুয়ারি  থেকে এবং চলবে  ২৬ জানুয়ারি পর্যন্ত।
তবে যাঁরা Flipkart Plus সদস্য, তাঁরা  ১৬ জানুয়ারি থেকেই ২৪ ঘণ্টা আগে Early Access  পাবেন। ফলে জনপ্রিয় প্রোডাক্ট স্টক শেষ হওয়ার আগেই কেনাকাটার সুযোগ থাকবে Plus গ্রাহকদের হাতে। 

কী ধরনের অফার পাওয়া যাবে? 

Flipkart-এর মাইক্রোসাইট অনুযায়ী, এই সেলের সময় গ্রাহকরা পাবেন— 

* HDFC ব্যাঙ্ক কার্ডে  ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট 
* সহজ  EMI অপশন 
* নির্দিষ্ট কিছু ক্রেডিট ও ডেবিট কার্ডে অতিরিক্ত ছাড়
* Flipkart Black সদস্যদের জন্য এক্সক্লুসিভ ডিল 

এই অফারগুলি স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, ট্যাবলেট, হোম অ্যাপ্লায়েন্স ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

স্মার্টফোনে কী কী ডিল মিলতে পারে? 

Republic Day Sale-এ নতুন লঞ্চ হওয়া একাধিক স্মার্টফোনে বিশেষ অফার দেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য 

এছাড়াও Xiaomi, Motorola, Poco, Vivo এবং Google Pixel-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলি ছাড়ের দামে পাওয়া যেতে পারে। এমনকি  iPhone 16 -এও বিশেষ ডিল থাকার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত মিলেছে। 

হোম অ্যাপ্লায়েন্সেও বড় ছাড় 

শুধু মোবাইল নয়, এই সেলে টিভি, এসি, রেফ্রিজারেটরের মতো হোম অ্যাপ্লায়েন্সেও মিলবে বড় ছাড়। গ্রীষ্মের মরশুম শুরু হওয়ার আগেই কম দামে এসি বা ফ্রিজ কেনার এটি হতে পারে আদর্শ সুযোগ। 

সব মিলিয়ে, প্রযুক্তিপণ্য বা গৃহস্থালির বড় কেনাকাটার পরিকল্পনা থাকলে  Flipkart Republic Day Sale 2026  হতে চলেছে বছরের সেরা ডিলগুলির অন্যতম।

আরও পড়ুন

ট্রেনে টিকিটের ঝক্কি অতীত , এবার সড়কপথে কলকাতা থেকেই মিলবে সরাসরি চেন্নাই এক্সপ্রেস
জুলাই ১৫, ২০২৬

দূরপাল্লার যাত্রীদের সুবিধার নতুন উদ্যোগ

মহিষাদলের রথে যাওয়া আরও সহজ, রাত পর্যন্ত চলবে স্পেশ্যাল লঞ্চ পরিষেবা
জুলাই ১৫, ২০২৬

রথযাত্রার দিনে বাড়তি লঞ্চের ব্যবস্থা

রথযাত্রা উপলক্ষ্যে ১৫ই জুলাই থেকে চলবে বিশেষ ট্রেন, প্রকাশিত সম্পূর্ণ সময়সূচি
জুলাই ১২, ২০২৬

পুরী যাওয়ার জন্য একাধিক স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল

রোবটের বিয়ে ঘিরে চমক ! AI এর শপথে জমল মস্কোর অভিনব আয়োজন
জুলাই ১২, ২০২৬

হিউম্যানয়েড রোবটের সক্ষমতা তুলে ধরতেই এই ব্যতিক্রমী প্রযুক্তি প্রদর্শনী

ঘুরতে গিয়ে মদের নেশায় সঙ্গী নিয়ে উদ্যাম ফুর্তি , এবার পর্যটকদের লাগাম টানবে সরকার
জুলাই ১২, ২০২৬

আইআইটি খড়গপুরের সমীক্ষার ভিত্তিতে তৈরি  তথ্যনির্ভর পর্যটন পরিকল্পনা

বয়স হার মানে ইচ্ছাশক্তির কাছে! ৭৬ -এও যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন রবীন্দ্রনাথ
জুলাই ০৮, ২০২৬

সংসারের দায় কাধে নিয়ে আজও কলকাতার রাস্তায় ভাড়ার হলুদ ট্যাক্সি চালিয়ে চলেছেন রবীন্দ্রনাথ সরকার

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...