69980fe0d2b4b_Gallery_1771572939320
ফেব্রুয়ারি ২০, ২০২৬ দুপুর ০২:১৬ IST

তুম আগর সামনে...সুরেই মিলল ঠিকানা! এক বছর পর অবশেষে স্বামীর ঘরে ফিরলেন নিখোঁজ রজনী

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দীর্ঘদিন ধরে নিখোঁজের পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন মহিলা। হ্যাম রেডিওর মানবিক প্রচেষ্টায় মিলল ঠিকানা। উদ্যোগে সহযোগিতা করেছে সাগর থানার পুলিশ, সিভিল ডিফেন্স কর্মীরা। ঘটনাকে ঘিরে আলোড়ন তৈরি হয়েছে এলাকায়। এমন মানবিক প্রচেষ্টা স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও সম্পন্ন হয়েছে বাংলার অন্যতম ধর্মীয় সমাবেশ গঙ্গাসাগর মেলা। উৎসব শেষের কিছুদিন পর কচুবেড়িয়া ফেরিঘাটে কর্তব্যরত এক সিভিল ডিফেন্স কর্মীর নজরে পড়ে অচেনা এক নারী। কখনও তিনি রাস্তার ধারে বসে গান গাইছেন, কখনও দোকানের বারান্দায় বসে নাচ করছেন, আবার হঠাৎ কান্নায় ভেঙে পড়েন, এমন আচরণে উদ্বেগ তৈরি হয় তাঁর।

বিষয়টি জানান ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবকে। সেখান থেকে খবর পৌঁছয় সাগর থানায়। এরপর হ্যাম রেডিও সদস্য দিবস মণ্ডল ও আতাউর রহমান শেখ ওই মহিলার সঙ্গে বারবার কথা বলেন। পরিচয়, ঠিকানা জানতে চাওয়ায় তিনি বলেন, নাম রজনী শর্মা। তবে ঠিকানা কখনও রাজস্থান, কখনও হরিয়ানা, আবার কখনও উত্তরাখণ্ড বা দিল্লি বলে বিভ্রান্তি তৈরি করেন।

কথোপকথনের ফাঁকে একটি স্কুল ও প্রিন্সিপালের নাম উল্লেখ করেন। সেই সূত্র ধরেই শুরু হয় খোঁজ। জানা যায়, বাবা-মা, ভাই আর বেঁচে নেই। বিয়ের প্রসঙ্গ উঠলেই উত্তেজিত হয়ে ওঠেন তিনি। অবশেষে উত্তরাখণ্ডের হরিদ্বারে বোন রিম্পি শর্মার সন্ধান মেলে। তিনি জানান, রজনীর স্বামী-সন্তান রয়েছেন। তাঁদের বাড়ি হরিয়ানার ফরিদাবাদে। প্রায় এক বছর আগে তিনি নিখোঁজ হন।

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করানো হয়। প্রিয়জনদের দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আনন্দে গান ধরেন - 'তুম আগর সামনে আভি জায়া করো'। তবে প্রথমদিকে স্বামী তাঁর স্ত্রীকে নিতে যাওয়ার ব্যাপারে অনীহা দেখান। সময় গড়াতে থাকলে হ্যাম রেডিও ক্লাব হরিয়ানার মুখ্যমন্ত্রীর দফতর ও ফরিদাবাদ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে স্বামী এসে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন।

এ প্রসঙ্গে হ্যাম রেডিওর এক্সিকিউটিভ সদস্য দিবস মণ্ডল জানান, 'আমরা ভীষণ খুশি এই কাজ করতে পেরে। রজনী দেবীর স্বামী প্রায় ১ মাস আসবেন বলেও আসেননি। নাহলে হয়তো আরও আগে তিনি ফিরতে পারতেন। সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে সেই দোকানদার ও সাধারণ মানুষদের, যাঁরা এতদিন তাঁর খাওয়া-দাওয়া ও থাকার ব্যবস্থা করেছিলেন'।

আরও পড়ুন

ট্রেনে টিকিটের ঝক্কি অতীত , এবার সড়কপথে কলকাতা থেকেই মিলবে সরাসরি চেন্নাই এক্সপ্রেস
জুলাই ১৫, ২০২৬

দূরপাল্লার যাত্রীদের সুবিধার নতুন উদ্যোগ

মহিষাদলের রথে যাওয়া আরও সহজ, রাত পর্যন্ত চলবে স্পেশ্যাল লঞ্চ পরিষেবা
জুলাই ১৫, ২০২৬

রথযাত্রার দিনে বাড়তি লঞ্চের ব্যবস্থা

রথযাত্রা উপলক্ষ্যে ১৫ই জুলাই থেকে চলবে বিশেষ ট্রেন, প্রকাশিত সম্পূর্ণ সময়সূচি
জুলাই ১২, ২০২৬

পুরী যাওয়ার জন্য একাধিক স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল

রোবটের বিয়ে ঘিরে চমক ! AI এর শপথে জমল মস্কোর অভিনব আয়োজন
জুলাই ১২, ২০২৬

হিউম্যানয়েড রোবটের সক্ষমতা তুলে ধরতেই এই ব্যতিক্রমী প্রযুক্তি প্রদর্শনী

ঘুরতে গিয়ে মদের নেশায় সঙ্গী নিয়ে উদ্যাম ফুর্তি , এবার পর্যটকদের লাগাম টানবে সরকার
জুলাই ১২, ২০২৬

আইআইটি খড়গপুরের সমীক্ষার ভিত্তিতে তৈরি  তথ্যনির্ভর পর্যটন পরিকল্পনা

বয়স হার মানে ইচ্ছাশক্তির কাছে! ৭৬ -এও যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন রবীন্দ্রনাথ
জুলাই ০৮, ২০২৬

সংসারের দায় কাধে নিয়ে আজও কলকাতার রাস্তায় ভাড়ার হলুদ ট্যাক্সি চালিয়ে চলেছেন রবীন্দ্রনাথ সরকার

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...