নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বহু প্রতীক্ষার পর অবশেষে নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে রঘু ডাকাত-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ উপস্থিত রঘু ডাকাতের গোটা দল সহ বাংলা ইন্ডাস্ট্রির খ্যাতনামা তারকারা। কড়া নিরাপত্তা ব্যবস্থার সঙ্গেই আয়োজন করা হয়েছে অনুষ্ঠান। গতকাল সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর উদ্যেশ্যে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাল গোটা টলিউড।
স্কুবা ডাইভিং করতে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার সম্মুখীন হন জুবিন। এরপর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষঅবধি বাঁচানো যায়নি। অপ্রত্যাশিত মৃত্যুর সম্মুখীন হয়েছেন জুবিন। বাংলা চলচ্চিত্র জগতেও তার কন্ঠস্বর সকলেরই খুব প্রিয়। একাধিক গানে মাতিয়েছেন তিনি। তার কন্ঠ চিরস্মরণীয় হয়ে থাকবে সকলের কাছে।
অনুষ্ঠানে জুবিনের প্রয়াণের কথা তুলে ধরে তার উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। মঞ্চের বড় স্ক্রিনে তার একটি ছবি দেখানো হয়। সঞ্চালকের তরফে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করা হলে সকলেই সহানুভূতির সঙ্গে সেই কাজ করেছেন। শুধু তারকারাই নয় গোটা স্টেডিয়াম গায়কের উদ্দেশ্যে সম্মান জানিয়েছেন। ফের সকলের মন কেড়ে নিল টলিউড ইন্ডাস্ট্রি। জুবিনের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের