নিজস্ব প্রতিনিধি , মালদহ - রেশম চাষে বিরাট অগ্রগতি। মালদহে কয়েক দশক আগে এক ঘড়া পলু চাষে মাত্র ৩০ কেজি রেশম গুটি উৎপাদন হত। সেই উৎপাদন বাড়ানোর জন্য সঠিক পদ্ধতি হিসেবে প্রযুক্তির ব্যবহার করা হয়। শুধু তাই নয় বৈজ্ঞানিকদেরও নিযুক্ত করা হয়। এরপরই রেশম গুটি উৎপাদন দ্বিগুণ হয়ে যায়।
উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ ও বিজ্ঞানীদের তত্ত্বাবধানে সেই উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০-৬০ কেজিতে। এই সাফল্যের পিছনে রয়েছে কেন্দ্রীয় রেশম পর্ষদ ও রাজ্য রেশম দফতরের গবেষণা ও পরিশ্রম। মালদহে সদ্য অনুষ্ঠিত রেশম মেলায় জেলার প্রগতিশীল চাষিদের নিয়ে সরাসরি আলোচনা ও প্রদর্শনীর মাধ্যমে আধুনিক প্রযুক্তির সেতুবন্ধন গড়ে তোলা হয়।

এই মেলাটিকে রেশম চাষের ভবিষ্যৎ হিসেবে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা। মেলায় ভাল পলু উৎপাদনের জন্য কালিয়াচক এলাকার মোট ৬ জন রেশম চাষীকে সংবর্ধনা দেওয়া হয়। এই রেশম মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বহরমপুর কেন্দ্রীয় রেশম গবেষণা প্রতিষ্ঠানের অধিকর্তা ডঃ গান্ধী ডস, মোথাবাড়ি আর.ই. সির বৈজ্ঞানিক ডঃ তন্ময় সরকার, রেশম দপ্তরের উপ-অধিকর্তা সুরজিত চৌধুরীসহ একাধিক আধিকারিক।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, "রেশম চাষ মালদার অর্থনীতির শক্তি। উন্নত প্রযুক্তি ও সরকারি উদ্যোগে চাষিদের আয় দ্রুত বাড়ছে। মালদহের রেশম চাষকে উন্নত করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে যৌথভাবে পদক্ষেপ নিতে হবে। কিভাবে চাষীদের উন্নতি হবে , কিভাবে আরও উৎপাদন বৃদ্ধি পাবে সেই নিয়ে ভাবতে হবে। সরকার সঠিক ভাবনা চিন্তা করলেই মালদহে রেশম চাষকে আরও বড় অর্থনৈতিক অস্ত্র হিসেবে তুলে ধরা যাবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের