নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে বড় পদক্ষেপ নিল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মহিষাদলের প্রাক্তন বিধায়ক তিলক চক্রবর্তীকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতা ও অন্যান্য এলাকা থেকে একের পর এক তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারের ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেঁওখালি জল প্রকল্পে চাকরির প্রলোভন দেখিয়ে ৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পুলিশ তিলক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। বুধবার দীর্ঘক্ষণ জেরার পর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে, একই দিনে ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মাকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বড়বাজার থানায় দায়ের হওয়া তোলাবাজি ও জালিয়াতির পুরোনো একটি মামলার ভিত্তিতেই এই গ্রেফতারি।
অন্যদিকে, দখলদারি ও শ্লীলতাহানির অভিযোগে দলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকেও আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এসব দুর্নীতিবাজদের খুঁজে বের করার কাজ চলছে। ইতিমধ্যে ৩৬, ১০৬ ও ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের গ্রেফতারের পর এবার নতুন করে এই নামগুলো সামনে আসায় স্থানীয়দের মধ্যে শোরগোল পড়ে গেছে।
তদন্তকারীদের বয়ান অনুযায়ী, ধৃতদের বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণা ও হুমকির অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই বিরোধী রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই লাগাতার গ্রেফতারের ঘটনায় তৃণমূলের অন্দরে চূড়ান্ত অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বয়ান পাওয়া যায়নি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের