নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - অবশেষে শেষ হল প্রায় ৩৬ ঘণ্টার জল্পনা ও খোঁজাখুঁজি। ভাঙড় বিস্ফোরণ মামলায় এনআইএর খোঁজে থাকা তৃণমূল নেতা শওকত মোল্লা গ্রেফতার হলেন শুক্রবার রাতে। শেষমেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়লেন ক্যানিং-ভাঙড়ের প্রভাবশালী এই নেতা।
বৃহস্পতিবার সকালে ভাঙড়ে শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয় এবং একাধিক জায়গায় তল্লাশি চালায় এনআইএ। তদন্তকারীরা পৌঁছনোর আগেই তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন বলে অভিযোগ। তারপর থেকেই তাকে খুঁজতে ক্যানিং, ভাঙড়, সোনারপুর-সহ একাধিক এলাকায় তল্লাশি শুরু করে তদন্তকারী সংস্থা। তদন্তে উঠে আসে, শওকতের ঘনিষ্ঠ সামসুলের বাইকেই তাকে শেষবার দেখা গিয়েছিল।
শুক্রবার রাতে প্রথমে সামসুলকে গ্রেফতার করা হয়। এরপর তার সূত্র ধরেই শওকত মোল্লাকে আটক করা সম্ভব হয় বলে তদন্তকারী মহলের ধারণা। এনআইএ সূত্রের দাবি, সোনারপুরের কামালগাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও পরিবারের দাবি, চিংড়িহাটা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে এবং তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।
গ্রেফতারের পর শওকত মোল্লাকে এনআইএর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণ মামলার তদন্তে তার ভূমিকা, ঘটনার সঙ্গে সম্ভাব্য যোগসূত্র এবং আত্মগোপনের কারণ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। যদিও শওকত মোল্লার পরিবারের দাবি, তিনি জরুরি কাজে বাইরে ছিলেন এবং শওকত মোল্লার নিজে থেকেই আত্মসমর্পণ করেছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের