নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভর সন্ধ্যায় পাটক্ষেত থেকে উদ্ধার হল নাবালিকার নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পোয়াতুরকুঠি এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই ১২ বছরের নাবালিকা। দীর্ঘক্ষণ কেটে গেলেও সে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর আত্মীয়-পরিজন ও প্রতিবেশীদের নিয়ে বিভিন্ন এলাকায় খোঁজ শুরু হয়। সন্ধ্যা নাগাদ গ্রামের একটি পাট ক্ষেতের মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখতে পান কয়েকজন বাসিন্দা।
বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। কী কারণে নাবালিকার মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। সেই কারণে সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছে পুলিশ।
এ বিষয়ে নাবালিকার এক আত্মীয় বলেন, "সকাল থেকে ওর কোনও খোঁজ পাচ্ছিলাম না। আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি। পরে খবর পাই পাট ক্ষেতের মধ্যে ওকে পড়ে থাকতে দেখা গিয়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না। আমরা চাই পুলিশ দ্রুত তদন্ত করে সত্যিটা সামনে আনুক।"
গদ্দার বলে কটাক্ষ সাংসদ মহুয়া মৈত্রের
বিজেপির যোগ উড়িয়ে কটাক্ষ শুভেন্দুর
পুনর্তদন্তের পাশাপাশি সৎকার-পর্ব খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
মেখলিগঞ্জের তরুণীর অভিযোগে চাঞ্চল্য, বাকি ২ অভিযুক্তের খোঁজে তল্লাশি
আট বছর ধরে অত্যাচারের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ফ্ল্যাগ মিটিং করার পরেও উদ্ধার করা যায়নি অপহৃত চা চাষীকে
বিদ্যুৎ পেয়ে খুশিতে আত্মহারা পরিবারের ছোট থেকে বড় সকলেই
বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ মমতার
অভয়ার স্মরণ সভায় কবিতা পাঠ অগ্নিমিত্রা পালের
অভিযানের সময় দোকানের মালিক অনুপস্থিত থাকার অভিযোগ
নতুন ট্রাস্টি বোর্ডের পরিষেবায় পরিকল্পনা আরও সহজ করা হবে
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
শনিবার ধৃতদের আদালতে পেশ করা হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের