নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে আলোচিত ওষুধ কাণ্ডে বড় সাফল্য পেল স্থানীয় পুলিশ। দীর্ঘ চারদিন আত্মগোপনে থাকার পর মামলার মূল অভিযুক্ত আলীবর হোসেনকে কালিম্পং জেলার একটি রিসর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের দাবি, গোপন সূত্রে পাওয়া তথ্য এবং প্রযুক্তিনির্ভর তদন্তের সাহায্যে আলীবরের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। সাব-ইন্সপেক্টর পিঙ্কি রায়ের নেতৃত্বে মাথাভাঙ্গা থানার একটি বিশেষ দল কালিম্পংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের মতে, হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারের ঘটনায় তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের অভ্যন্তরে দীর্ঘদিনের একাধিক অনিয়মের অভিযোগও সামনে এসেছে। স্থানীয় বিধায়ক অভিজিৎ বর্মন বলেন, হাসপাতালের স্টাফ কোয়ার্টারে কীভাবে এত পরিমাণ ওষুধ মজুত করা হয়েছিল, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিষয়টি সম্পূর্ণভাবে তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হবে। তিনি আরও দাবি করেন, অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছিল। এমনকি এক্ষেত্রে হাসপাতালের প্রশাসনের ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন।
অন্যদিকে হাসপাতালের এক কর্মীর অভিযোগ, স্টাফ কোয়ার্টারের দুটি ঘর দীর্ঘদিন ধরে সবসময় বন্ধ থাকত এবং সেগুলোর ব্যবহার নিয়ে প্রশ্ন ছিল। গ্রুপ-ডি কর্মীদের জন্য নির্ধারিত আবাসনে চিকিৎসক ও নার্সদের রাখা হতো বলে অভিযোগ। প্রকৃত কর্মীরা সেখানে থাকার সুযোগ পেতেন না। এই সমস্ত বিষয়ও তদন্তের মধ্যে আনার দাবি উঠেছে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে মাথাভাঙ্গা থানার পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের