নিজস্ব প্রতিনিধি, নদীয়া - বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে অভিনব বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিদ্যালয়। হাতে চারা ও কণ্ঠে ‘বন্দেমাতরম’-এর ধ্বনি তুলে ছাত্র-ছাত্রীরা পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেয়। মায়ের নামে বৃক্ষরোপণের এই উদ্যোগ ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের আবহ তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রকৃতি রক্ষার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে। সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের নির্দেশে জাতীয় সংগীত ‘বন্দেমাতরম’ গাওয়ার মধ্য দিয়ে কর্মসূচি পালন করে কৃষ্ণগঞ্জ সুরেশ মেমোরিয়াল ইনস্টিটিউট। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মায়ের নামে একটি গাছ লাগান’ আহ্বানকে সামনে রেখে পড়ুয়ারা নিজেদের হাতে বৃক্ষরোপণ করে। পরে সেই চারাগুলি নিজেদের মায়ের নামে উৎসর্গ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, নির্বিচারে বৃক্ষনিধন ও দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দিবসটির ইতিহাস ও তাৎপর্য সম্পর্কেও পড়ুয়াদের অবহিত করা হয়। ১৯৭২ সালে স্টকহোম অনুষ্ঠিত জাতিসংঘের মানব সম্মেলনের পর ১৯৭৪ সাল থেকে প্রতি বছর এই দিনটি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে বলেও জানানো হয়।
বিদ্যালয়ের ছাত্র সায়নদ্বীপ কুণ্ডু বলেন, “আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা নিজের হাতে গাছ লাগালাম এবং সেই গাছ মায়ের নামে উৎসর্গ করলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, মা যেন সারা জীবন আমাদের আগলে রাখেন।”
এ বিষয়ে বিদ্যালয়ের সম্পাদক শিবপ্রসাদ কুণ্ড বলেন, “যে সমস্ত ছাত্র-ছাত্রীরা আজ বৃক্ষরোপণ করেছে, তারা নিজেদের মায়ের নামে প্ল্যাকার্ড লাগিয়ে সেই চারাগুলির পরিচর্যা করবে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েই শিক্ষা প্রতিষ্ঠানে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তোলাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলায় আদালতে পেশ করা হয় তৃণমূল নেতাকে
বিএসএফের তৎপরতায় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে জোরদার নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা
শওকত মোল্লাকে ফেরার ঘোষণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দের বিরুদ্ধে সরাসরি সুর চড়িয়েছেন অর্জুন সিং
রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াচ্ছেন স্নেহাশীষ চক্রবর্তী
খাটের তলা থেকে বের করে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে
প্রথম দিনেই প্রকল্পের আওতায় ৩ হাজার টাকা পেলেন দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...