6a22b26b33472_WhatsApp Image 2026-06-05 at 16.53.14
জুন ০৫, ২০২৬ বিকাল ০৭:৫৪ IST

ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ ,অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ১৩৪ নম্বর পানিশালা সীমান্ত এলাকায় শুক্রবার সকাল থেকে উত্তেজনার সৃষ্টি হয়। ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে প্রায় ১০ থেকে ১২ জন বাংলাদেশি নাগরিক জড়ো হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, তাদের একাংশ ভারতে প্রবেশের চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পানিশালা সীমান্তের বিপরীতে রয়েছে বাংলাদেশের লালমনিরহাট জেলার আউলিয়ারহাট এলাকা। শুক্রবার সকালে কয়েকজন বাংলাদেশি নাগরিক জিরো পয়েন্টের কাছে জমায়েত হতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই সেখানে লোকসংখ্যা বাড়তে থাকে বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে বিএসএফ জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কড়া নজরদারি শুরু করেন। তাদের তৎপরতায় সীমান্ত পার করা সম্ভব হয়নি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, বৈধ নথি ছাড়া কাউকেই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে কোনও ধরনের আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়। এই ঘটনার পর সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আবেদন জানিয়েছে।

মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় জানিয়েছেন, পানিশালা এলাকায় মহানদীর পাশে ১০ থেকে ১২ জন অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। বিএসএফ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের আটকে দেয়। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, তারা ভারত থেকেই ফিরছিলেন। কিন্তু বিধায়কের বক্তব্য, তারা বাংলাদেশ থেকেই ভারতে ঢোকার চেষ্টা করেছে। তবে বিএসএফের কড়া নজরদারির জেরে কেউ সীমান্ত অতিক্রম করতে পারেনি।

আরও পড়ুন

NIA তল্লাশির মাঝেই বেপাত্তা শওকত , বাংলাদেশে পালানোর ছক প্রাক্তন তৃণমূল বিধায়কের
জুন ০৫, ২০২৬

শওকত মোল্লাকে ফেরার ঘোষণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

স্টেডিয়ামে লুকিয়ে রাখা হয়েছে ত্রাণসামগ্রী! সনৎ দের বিরুদ্ধে বড় অভিযোগ অর্জুন সিংয়ের
জুন ০৫, ২০২৬

নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দের বিরুদ্ধে সরাসরি সুর চড়িয়েছেন অর্জুন সিং

অধীর-নওশাদের থাকল, আমারটা কেন গেল? নিরাপত্তা ফেরাতে আইনি পথে হুমায়ুন*
জুন ০৪, ২০২৬

চাকরির টোপে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক
জুন ০৪, ২০২৬

পাট ক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ! রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে নেমেছে পুলিশ
জুন ০৪, ২০২৬

পাটক্ষেতে নাবালিকার দেহ উদ্ধার: দোষীদের দ্রুত শাস্তির দাবি বিধায়ক অজয় রায়ের
জুন ০৪, ২০২৬

পাটক্ষেতে নাবালিকার দেহ উদ্ধার! সকালে বিধায়কের আশ্বাস, দুপুরেই গ্রেফতার অভিযুক্ত গৃহশিক্ষক
জুন ০৪, ২০২৬

বর্তমান রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছি না , তৃণমূলের ভাঙনের মাঝেই দল ছাড়ছেন স্নেহাশীষ চক্রবর্তী
জুন ০৪, ২০২৬

রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াচ্ছেন স্নেহাশীষ চক্রবর্তী

কাটমানির অভিযোগে জনরোষ , গ্রেফতারি এড়াতে খাটের তলায় আশ্রয় তৃণমূল নেতার
জুন ০৪, ২০২৬

খাটের তলা থেকে বের করে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে

অন্নপূর্ণার টাকা তৃণমূল নেত্রীর অ্যাকাউন্টে ! ভাতা নিয়ে সরগরম রাজনৈতিক মহল
জুন ০৪, ২০২৬

প্রথম দিনেই প্রকল্পের আওতায় ৩ হাজার টাকা পেলেন দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী
 

সাতসকালে শওকতের দরজায় NIA , গ্রেফতারের ভয়ে পলাতক তৃণমূল নেতা
জুন ০৪, ২০২৬

তৃণমূল নেতা শওকত মোল্লার খোঁজ পাওয়া যায়নি এখনও

গোপন চ্যাট ফাঁসের পর বড় পদক্ষেপ , বিডিও পদ থেকে সরানো হল জাহাঙ্গির ঘনিষ্ঠ শানু বক্সিকে
জুন ০৩, ২০২৬

নতুন বিডিও করা হয়েছে ধ্রুবাশিস সামন্তকে

জীবিকার খোঁজে গিয়ে বাঘের মুখে পড়ে প্রাণহানি কুলতলীতে
জুন ০৩, ২০২৬

সম্পত্তি বৃদ্ধি নিয়ে কাঠগড়ায় নন্দ মিশ্র, পাল্টা জবাব প্রাক্তন পৌরপ্রধানের
জুন ০৩, ২০২৬

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রিপল! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
জুন ০২, ২০২৬

TV 19 Network NEWS FEED

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্...

সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত অন্তত ৪, পলাতক হামলাকারী

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত...

খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য প্রকাশে শোরগোল নেটদুনিয়া

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য...

ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট তার অবরুদ্ধ করার হুমকি ইরানের

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট ত...

‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায় তছনছ বিমানবন্দর, মৃত ৩

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায়...

জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...