নিজস্ব প্রতিনিধি , দুবাই - নিজে অস্বাভাবিক ছন্দে রয়েছেন। তবে ক্লাবের এই পরিস্থিতি কেন? প্রশ্ন তুঙ্গে। প্রশ্নের কারণ , আরও একটি ট্রফি হাতছাড়া আল নাসেরের। ২০২২ থেকে সৌদির ক্লাবের হয়ে খেলছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এখনও অবধি ১৩ টি খেতাব দৌড়ের লক্ষ্যে নেমেও সফল হতে পারেননি একবারও। এবারও সেই একই চিত্র। প্রাক্তন সতীর্থের ক্লাবের বিরুদ্ধে কিংস অফ চ্যাম্পিয়ন্স-এর কোয়ার্টার ফাইনালে হারতে হল আল নাসেরকে।
করিম বেনজেমার আল ইত্তিহাদের কাছে ১-২ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল আল নাসের। ২০২৩ সালে মাত্র একটি ট্রফি জিতেছিলেন আল নাসেরের জার্সিতে। যদিও সেই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ ফিফা অনুমোদিত নয়। সেই কারণেই তার নামের পাশে সৌদি ক্লাবের জার্সিতে কোনো ট্রফি যোগ করা যায়না। তবে ব্যক্তিগত প্রদর্শনের দিক থেকে দেখলে অসামান্য ছন্দে রয়েছেন। গোল তো করেই চলেছেন পাশাপাশি সতীর্থদের গোলের রাস্তাও দেখিয়ে দিচ্ছেন।
খেলার শুরু থেকেই রোনাল্ডোকে দেখে রাখে বিপক্ষ ডিফেন্স। তবে আল নাসেরের ডিফেন্সকে ফাঁকি দিয়ে ১৫ মিনিটের মাথায় ইত্তিহাদকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এরপর ৩০ মিনিটের মাথায় রোনাল্ডোর করা ক্রস থেকেই সমতা ফেরায় আল নাসের। গোল করেন অ্যাঞ্জেলো। এরপর প্রথমার্ধের সংযুক্তি সময়ে এগিয়ে দেন হাউসেম আওয়ার। এরপর সময় পেয়েও আর সমতা ফেরাতে পারেনি রোনাল্ডোর দল। অন্যদিকে ব্যবধান বাড়াতে পারেনি বেনজেমারা। অর্থাৎ , সৌদি ক্লাবের হয়ে এখনও ট্রফি খরা কাটছেনা রোনাল্ডোর।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের