নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবারের সকালেই ফের ভোগান্তির মুখে পড়লেন মেট্রো যাত্রীরা। টালিগঞ্জ স্টেশনে ঢোকার ঠিক আগে সুরঙ্গের মধ্যেই আচমকা থমকে গেল যাত্রীবোঝাই একটি মেট্রো রেক। গরম ও আতঙ্কে রেকের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।
রবিবার সকালে শহরের ব্যস্ত মেট্রো পরিষেবায় হঠাৎই বিপর্যয় নেমে আসে। টানেল থেকে কিছুটা বেরিয়ে টালিগঞ্জ স্টেশনে ঢোকার মুখেই দাঁড়িয়ে পড়ে মেট্রো রেকটি। যাত্রীরা মেট্রোর চালকের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, রেকের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এরপরই সমস্যার মাত্রা বাড়তে থাকে। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় কামরার ভিতরে বন্ধ হয়ে যায় এসি। ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট ও অস্বস্তিতে পড়েন বহু যাত্রী। বারবার দরজা খুলে দেওয়ার অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনও ব্যবস্থা না হওয়ায় যাত্রীদের ক্ষোভ আরও বাড়ে।
এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই পরিষেবা ব্যাহত হয়। শহিদ খুদিরাম স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ লাইনে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। তবে ডাউন লাইনে পরিষেবা চালু রয়েছে বলে জানা গেছে। রবিবারের মতো ছুটির দিনেও মেট্রো ভোগান্তিতে স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে।
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের