নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ভোটের আগের উত্তেজনা চরমে। দ্বিতীয় দফার আগে রবিবাসরীয় প্রচার ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। বিজেপির রোড শোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মুখোমুখি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন সমর্থক।
রবিবার উত্তর হাওড়ার লিলুয়ার বি রোড এলাকায় উমেশ রবির সমর্থনে রোড শো করতে আসেন অভিনেতা-সাংসদ রবি কিষাণ। সেই মিছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান। একদিকে ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রী রাম’ স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। মুহূর্তের মধ্যেই তা তীব্র বচসা থেকে হাতাহাতিতে গড়ায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের সমর্থকরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করা হয়। ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।
অভিযোগ- পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক মহল। তৃণমূলের দাবি, উস্কানি দিয়েছিল বিজেপি। অন্যদিকে বিজেপির অভিযোগ, তাদের রোড শো লক্ষ্য করেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে ছড়িয়ে থাকা ভাঙা চেয়ার, পতাকা এবং প্রচারের সামগ্রীই সেই সংঘর্ষের তীব্রতার সাক্ষী।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের