নিজস্ব প্রতিনিধি, মালদা – SIR-এ নাম বাদ পড়তেই ৭ জুডিশিয়াল অফিসার আটক থেকে পুলিশের কনভয়ে হামলা, ভাঙচুরের মতো ঘটনা ঘটে। রণক্ষেত্রের চেহারা নেয় মালদার কালিয়াচক। আহত হয়েছেন ২ জন। এর মধ্যে ১ জন পুলিশ কর্মী এবং ১ জন স্থানীয় বাসিন্দা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে সেই দাবি নস্যাৎ পুলিশের।
সূত্রের খবর, বুধবার বিকেল থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি মালদার কালিয়াচকে। বিক্ষোভকারীদের দাবি, বৈথ নথিপত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নাম নেই। বাদ দেওয়া হয়েছে তাঁদের নাম। বিক্ষোভকারীদের ক্ষোভের আগুনে পড়েন ৭ জুডিশিয়াল অফিসার। তাঁদের মধ্যে ৩ জন মহিলা ছিলেন। বিকেল ৪ টে থেকে আটকে রাখা হয় তাঁদের। কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর বিধানসভার ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরূদ্ধ হয়ে যাওয়ায় বিশাল যানজটের সৃষ্টি হয়। মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সুপার।
অভিযোগ, ৭ জুডিশিয়াল অফিসারকে উদ্ধারের সময় কনভয়ের সামনে বাঁশ ফেলে গাড়ি আটকায় বিক্ষোভকারীরা। ইট-পাথর দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। অবশেষে মধ্যরাতে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর বিধানসভার ১২ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে জানানো হয়েছে পুরো বিষয়টি।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের