নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে পুরো বাজার ধ্বংস করার অভিযোগ উঠল এক প্রভাবশালী ব্যাক্তির বিরুদ্ধে। পূর্ব আলোচনা ,নোটিস ছাড়াই দোকানগুলিতে ভাঙচুর চালানো হয়েছে। পুরো ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দত্তপুকুর থানা এলাকায়। ঘটনায় ক্ষুব্ধ দোকান মালিকেরা, প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে , বামনগাছি চৌমাথা সংলগ্ন এলাকায় থাকা ওই দোকানগুলি দীর্ঘদিন ধরে ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছিল। দোকান মালিকদের দাবি, বামনগাছি সিকদেশ পুকুরিয়ার বাসিন্দা সাকিব রহমান, যিনি বর্তমানে ওই জমির মালিক, তিনি কোনও আলোচনা না করেই হঠাৎ দোকান ভাঙচুর শুরু করেন। তাঁদের অভিযোগ, আগে জানানো হলে দোকান সরিয়ে নেওয়ার সুযোগ পেতেন তাঁরা। এই ঘটনার প্রতিবাদে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গোটা বিষয় নিয়ে এক স্থানীয় বাসিন্দা আবিদ মণ্ডল জানান," গতকাল রাতে ১ নাগাদ বুলডোজার চালিয়ে আমাদের সবার দোকান ভেঙে দেওয়া হয়।কোনও রকম আগাম নোটিস,আলোচনার খবর না দিয়েই গভীর রাতে দোকান ভাঙচুর চালানো অত্যন্ত অন্যায়। আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানো যেত, কিন্তু হঠাৎ বুলডোজার নামানোয় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।"
এদিকে ঘটনার প্রেক্ষিতে জমির মালিক সাকিব রহমানের পরিবারের সদস্য জানান, "এর আগেও একাধিকবার দোকান মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছিল। আলোচনার পর দোকান মালিকেরা দোকানের ভেতরের সরঞ্জাম সরিয়ে নিয়েছিলেন,খালি করার প্রক্রিয়া চলছিল।বামনগাছি চৌমাথা সংলগ্ন রাস্তাটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় দিনের বেলায় যানজট এড়াতে রাতের বেলাতেই এই কাজ করা হয়েছে।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা