নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের আগে ভাইরাল হওয়া সেই মাছচোর গানের বাস্তব প্রতিফলন এবার দেখা গেলো সোনারপুরে। রাতের অন্ধকারে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়লো খোদ জাহাঙ্গির খানের অনুগামীরা। প্রায় মাঝরাত্রে মাছ চুরি করতে গিয়ে তারা ধরা পরে এলাকাবাসীর হাতে।ঘটনায় ৭ থেকে ৮ জন জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগণার রানাভুতিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ এসে তদন্ত শুরু করে।
সূত্রের খবর, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের রানাভুতিয়া এলাকার একটি ঝিলে জাল ফেলে কয়েক কেজি মাছ তুলে নেয় কয়েকজন ব্যক্তি। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। অভিযুক্তদের দাবি, ঝিল থেকে মাছ ধরার বিষয়টি এলাকার বর্তমান বিধায়ক জানতেন।যদিও সেই দাবির সত্যতা এখনও যাচাই হয়নি।
ঘটনা প্রসঙ্গে এলাকাবাসী দীপঙ্কর বিশ্বাস বলেন, ' এই ভেরি দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে ছিল।এতে জাহাঙ্গির খানেরও ইনভেস্টমেন্ট রয়েছে। এখানকার তৃণমূলের লোকজন সব একসঙ্গে মিলে এই ভেরি লুট করছে। এই যে জেলেদের ধরা হয়েছে এরা সব বলছে এরা বিধায়কের লোক'।
এছাড়াও বিজেপির ২৭ নম্বর বুথের সভাপতি সহদেব মাকাল বলেন, ' এখানে মিঠুন, পার্থ গোস্বামী, সঞ্জীব দাস ও বিপ্লব আছে। এরা সব জাহাঙ্গিরের লোক। সবাই তৃণমূল করতো। আর আজকে ভেরি লুট করে পালাচ্ছিল। আমি এদের বলেছি তোদের কত শক্তি আছে লাগা, দৌড় দে যতদূর পারিস। আমিও আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো তোদের আটকানোর'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের