নিজস্ব প্রতিনিধি, নদীয়া - দুপুরবেলা পথ দুর্ঘটনায় আহত হলেন ৫ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। জখমদের মধ্যে রয়েছেন টোটো চালক ও টোটোতে থাকা ৪ যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে একটি টোটো রানাঘাট থেকে শান্তিপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে শান্তিপুর থেকে রানাঘাটমুখী একটি চারচাকা গাড়ি ওই রাস্তা দিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রফুল্লনগর ক্রসিংয়ের কাছে এসে টোটোটি রাস্তা পার হওয়ার চেষ্টা করলে আচমকাই দু’টি গাড়ির মধ্যে সজোরে সংঘর্ষ হয়।

ধাক্কার তীব্রতায় টোটোটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চালক-সহ মোট ৫ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠান। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত দু’টি যানবাহন আটক করে। এই ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঠিক কী কারণে এই বিপত্তি ঘটল, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী অরূপ মণ্ডল জানান, "হঠাৎ বিকট শব্দ শুনে আমরা ছুটে যাই। গিয়ে দেখি টোটোটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। কয়েকজন আরোহী রাস্তায় আহত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রফুল্লনগর ক্রসিং এলাকায় প্রায়ই দ্রুতগতিতে যানবাহন চলাচল করে। প্রশাসনের কাছে আবেদন, এখানে আরও কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের