নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আদালতের জাল রায় থেকে শুরু করে রাষ্ট্রপতির ভুয়ো সই। প্রতারণার জাল বিছিয়ে এক ব্যক্তির থেকে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভুয়ো আইনজীবীকে গ্রেফতার করল চাকদহ থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনার সূত্রপাত চাকদহ ১ নম্বর রামকৃষ্ণ কলোনির বাসিন্দা অসীম পালের একটি পারিবারিক মামলাকে কেন্দ্র করে। পুলিশ সূত্রে খবর, অসীম বাবুর স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। সেই মামলা এবং খোরপোশের হাত থেকে চিরতরে মুক্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসরে নামে অভিযুক্ত সৌমিক দাস। রাষ্ট্রপতি সহ একাধিক বিচারপতির সই নকল করে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেন সৌমিক। আর সেই পরিচয় দিয়ে ধাপে ধাপে অসীম বাবুর কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করে সে।
শুধু তাই নয়, মাঝেমধ্যে অসীম বাবুর পরিবারকে জেল খাটানোর ভয় দেখিয়েও টাকা আদায় করত সে। দীর্ঘদিন ধরে টাকা দেওয়ার পর সম্প্রতি অভিযুক্ত সৌমিক ফের একটি 'মিথ্যে পথ দুর্ঘটনার' অজুহাত দিয়ে অসীম বাবুর কাছে মোটা টাকা দাবি করে। একের পর এক দাবির মুখে অসীম বাবুর সন্দেহ জাগলে তিনি খোঁজখবর শুরু করেন।
এরপরেই একের পর এক দাবির মুখে অসীম বাবুর সন্দেহ জাগলে তিনি খোঁজখবর নিতে শুরু করেন। তখনই তিনি জানতে পারেন যে, সৌমিক আদতে কোনো আইনজীবীই নন। সমস্ত নথি ও পরিচয়ই ভুয়ো। এর পরেই চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত অসীম পাল। অভিযোগ পেয়েই সক্রিয় হয় চাকদহ থানার পুলিশ। তদন্তে নেমে হাওড়ার সাঁকরাইল এলাকায় সৌমিকের নিজস্ব বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার ধৃতকে কল্যাণী আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সৌমিক নিজের অপরাধ স্বীকার করেছে বলে জানা গেছে। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে প্রচুর পরিমাণ সরকারি জাল নথি, জাল সিলমোহর, আদালতের ভুয়ো রায়ের কপি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
সোমবার থেকে ৩দিন যাবৎ চলবে জনকল্যাণ শিবির
পুলিশ ইতিমধ্যেই ৮ জনকে আটক করেছে
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে
শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
শুক্রবার স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত ঘেরাও করে পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখান
স্বামী খুনের পর এবার স্ত্রীর শ্লীলতাহানি! পানপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে ক্ষোভ
অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতা
শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...