নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে তাড়াহুড়োর অভিযোগের পর অবশেষে নমনীয় হল নির্বাচন কমিশন। বাংলাসহ ১২টি রাজ্যে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল কমিশন। সিদ্ধান্ত ঘিরে নতুন রাজনৈতিক তর্কের কেন্দ্রে বিজেপি ও তৃণমূল।
ভোটার তালিকা সংশোধন নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করছিল প্রায় সব বিরোধী দল। শুধু রাজনৈতিক দল নয়, SIR–এর কাজে লাগাতার চাপ ও অব্যবস্থার অভিযোগ তুলে ধর্নায় বসেন বহু বুথ লেভেল অফিসার এবং BLO। তাদের দাবি, অস্বাভাবিক দ্রুতগতিতে কাজ করানো হচ্ছে, ফলে ভুল ও হয়রানির সম্ভাবনা বাড়ছে। এই প্রেক্ষিতেই রবিবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানায়, ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। স্বাভাবিকভাবেই পিছিয়ে গেল চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি।
তবে এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন কটাক্ষের সুরে বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুবছর সময় লাগে SIR করতে। আমরাও চাইছিলাম দুবছরই সময় দেওয়া হোক। এমনকী রাষ্ট্রপতি শাসন জারি করেই বাংলায় SIR হওয়া উচিত ছিল।' সুকান্তের দাবি, তাদের কোনও আপত্তি ছিল না, বরং সময় আরও দীর্ঘ হলে তারা সমর্থনই করতেন। ভবিষ্যতে সময়সীমা আরও বাড়ার সম্ভাবনা নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে সুকান্ত বলেন, ' সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে EC। পিসি ঠিক করবে না। পিসির বিদায় নিশ্চিত।'
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের