নিজস্ব প্রতিনিধি , নদিয়া - গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল ৪ দশকের পুরনো কাঠ মিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাটে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিপর্যয়ের জেরে ২২ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন কারখানা মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, হবিবপুর জাতীয় সড়কের ধারে অবস্থিত ওই কারখানায় ১২ থেকে ১৩ জন শ্রমিক কর্মরত রয়েছেন। শনিবার রাত প্রায় ২টো নাগাদ মিলের দায়িত্বে থাকা নাইটগার্ড প্রথম ধোঁয়া ও শিখা দেখতে পান। আচমকা এই পরিস্থিতিতে তিনি হতবম্ব হয়ে পড়েন। প্রথমে চিৎকার করে আশপাশের বাসিন্দাদের ডাকলেও কোনও সাড়া মেলেনি। পরে তিনি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেন। এরপর সকলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। পাশাপাশি মালিককে বিষয়টি জানানো হলে দমকল বিভাগে যোগাযোগ করা হয়।

তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই দাউদাউ করে জ্বলতে শুরু করে মজুত কাঠ। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা কারখানার অধিকাংশ অংশ গ্রাস করে নেয়। পরে দমকল কর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় দেড় থেকে দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় বিপুল পরিমাণ কাঠ ও অন্যান্য সামগ্রী। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি বা অন্য কোনও কারণে এই দুর্ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
মিলের মিস্ত্রি সুভাষ রায় জানান, “এখানে রাতে আমার বাবা পাহারা দেন। তিনি প্রথম বিষয়টি দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। এরপর আমরা পুরো পরিবার ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। বৈদ্যুতিক ত্রুটি থেকেও এমনটা হতে পারে, আবার কারও ফেলে দেওয়া বিড়ির কারণেও বিপত্তি ঘটতে পারে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই আসল কারণ জানা যাবে। এই ঘটনায় প্রায় ২২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে শত্রুতার জেরে কেউ এমন কাজ করেছে বলে আমাদের মনে হয় না।”
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
পালিতেও হল না শেষ রক্ষা! শেষমেশ পুলিশের হাতে নওশাদ আলম
সরকারি প্রকল্পের টাকা ফেরত চাই, বুড়িহাটে গ্রামবাসীদের বিক্ষোভ
এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়
দিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়কের পরিবার
একইসঙ্গে জামিনের আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়
পুরোনো ঘটনার জেরে অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে
বিষয়টি ঘিরে ফের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এলাকাজুড়ে
বাংলা-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
দল ছাড়ার কারণ নিয়ে কিছু স্পষ্ট করেননি
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...