নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের আবহে তৃণমূলের বড় কর্মসূচির আগেই নাটকীয় বাধা। রামপুরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে তৈরি হল অনিশ্চয়তা। হেলিকপ্টার ওড়ানোর অনুমতি না মেলায় দীর্ঘক্ষণ বেহালা ফ্লাইং ক্লাবে আটকে রইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে ‘রণ সংকল্প সভা’ করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পরিকল্পনা অনুযায়ী, বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে বেলা সওয়া ১২টা নাগাদ তারাপীঠের চিলার মাঠে নামার কথা ছিল তার। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে সেখান থেকেই রামপুরহাটের বিনোদপুর মাঠে সভাস্থলে পৌঁছনোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সমস্যায় পড়ে সেই পরিকল্পনা। DGCA হেলিকপ্টার ওড়ার অনুমতি না দেওয়ায় দীর্ঘক্ষণ বেহালা ফ্লাইং ক্লাবে অপেক্ষা করতে হয় অভিষেককে।
এই পরিস্থিতিতে নিজেই বিকল্প পথের ইঙ্গিত দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'রামপুরহাটে যাবই। প্রয়োজনে সড়কপথে যাব। সোনালি বিবির সঙ্গে দেখাও করব।' তৃণমূলের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে রাজনৈতিক চক্রান্ত। বিজেপির তরফে ইচ্ছাকৃতভাবেই প্রশাসনিক বাধা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ শাসকদলের।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের