নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রামায়ণ মানেই রামানন্দ সাগর। রামায়ণের সেই পরিচালনা এখনও দর্শকদের মনে বিশেষ জায়গা নিয়ে আছে। এরপর আদিপুরুষ ভীষণই কটাক্ষের মুখে পড়েছিল। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার রণবীর কাপুর - সানি দেওলদের নিয়ে রামায়ণ তৈরি করেছেন নিতেশ তিওয়ারি। দুই পর্বে আসবে এই পৌরাণিক কাহিনী। প্রথমটি আসবে চলতি বছরের দীপাবলিতে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন রণবীর কাপুর। তবে প্রশংসা থাকলে সমালোচনাও থাকবে। এবার রণবীরকে রাম হওয়া নিয়ে অযোগ্য বলে দাগিয়ে দিলেন সুনীল লহরী।
রামানন্দ সাগরের রামায়ণে লক্ষণের ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল। ২ মিনিট ৪০ সেকেন্ডের টিজারে নেটভুবন কাপিয়ে দিয়েছেন রণবীর কাপুর। রামের চরিত্রে অভিনয় করার মত দক্ষতা রণবীরের নেই বলে মনে দাবি করেছেন তিনি। পাশাপাশি নেটিজেনরাও কটাক্ষ করছেন। কেউ বলছেন , 'রাম হয়েও রোম্যান্টিসিজমে আটকে রণবীর।' তবে বাকি ত্রুটি না বলে রণবীরের শরীরী ভাষার নিন্দে করলেন সুনীল লহরী। লক্ষণ নামটি উঠলেই সবার আগে সুনীলের চেহারাই এখনও সকলের চোখের সামনে ভেসে ওঠে। তাই সুনীলের এই কটাক্ষ রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সুনীল বলেছেন , "এটা তো একটা প্রচারঝলক মাত্র, তবে বেশ কিছু বিষয় আমাকে খুব বিরক্ত করেছে। যেমন রণবীর কাপুরের লুক ঠিকই আছে। তবে রামসুলভ ব্যক্তিত্বের অভাব ওর মধ্যে। অরুণ গোভিলের মধ্যে যে ধৈর্য, প্রশান্তি ও নিষ্পাপ ভাব ছিল, সেটা রণবীরের মধ্যে দেখতে পেলাম না।"
গোড়া থেকেই রণবীরকে নিয়ে বিতর্ক কম হয়নি। অ্যানিমালের মত উগ্র চরিত্রে অভিনয়ের পর রাম হিসেবে তিনি কতটা গ্রহণযোগ্য এই প্রশ্ন তুলেছিলেন সকলে। তবে নিজেকে প্রমাণ করার জন্য ভীষণই খেটেছেন রণবীর। মাদ , মাংস ত্যাগ করেছেন। জিমে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করেছেন। একদিকে কটাক্ষ হলেও সিনে বিশেষজ্ঞদের মতে , একাধিক রেকর্ড ভেঙে দেবে রণবীরের রামায়ণ।
উল্লেখ্য , দারা সিংয়ের ছেলে বিন্দু দারা সিং গতকাল বলেছিলেন, "রামানন্দ সাগর জি-র তৈরি রামায়ণ প্রত্যেকের হৃদয়ে এখনও পুরোপুরি গেঁথে আছে। এটি এখনও সেরা। এই চলচ্চিত্রটি যদি তার সমকক্ষ হতে পারে, তবে এটি সুপারহিট হবে। এটি অনেক রেকর্ডও ভাঙবে। কিন্তু যদি ভিন্ন কিছু করার চেষ্টা বা খুব বেশি পরিবর্তন করা হয়, তাহলে মানুষ তা পছন্দ করবে না।"
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের