নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ক্রীড়াবিশ্বে দিনের পর দিন উন্নতি করেই চলেছে জেলার অ্যাথলিটরা। এবার রাজ্যস্তরের খোখো খেলায় অনূর্ধ্ব দলে সুযোগ করে নিলেন দু'জন। পালালাল ইনস্টিটিউশন বিদ্যালয় সহ নদীয়া জেলার নাম উজ্জ্বল করলেন সুদীপ্ত , সায়ন। এখনও অনেকেই খোখো খেলার বিষয়ে অবগত নন। সেই খেলায় সুযোগ পেয়ে রীতিমত প্রশংসা কুড়িয়েছেন।
অনূর্ধ্ব ১৯ দলে জায়গা করে নিলেন কল্যানী আছিপুরের দশম শ্রেনীর ছাত্র সুদীপ্ত সরকার। অন্যদিকে , অনূর্ধ্ব ১৭ দলে সুযোগ পেলেন দক্ষিণ চাঁদমারি এলাকার নবম শ্রেনীর সায়ন হাওলাদার। আগামী ২২শে ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশের জব্যলপুরে প্রতিযোগিতা শুরু সুদীপ্তর। ২০শে ডিসেম্বর থেকে উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রতিযোগিতায় নামছেন সায়ন।
সুদীপ্ত বলেন , "এতদিন জেলার হয়ে খেলেছি। এবার রাজ্যস্তরে সুযোগ পেয়েছি। সত্যি বলতে দারুণ লাগছে। আমিও শুরুতে খোখো খেলা কি জানতাম না। তবে স্কুলের অধ্যাপকের থেকে অনুপ্রাণিত হয়ে আজ এই সাফল্য পেয়েছি। আমার পরিবারও খুব খুশি।"
সায়ন বলেন , "আমার এক বন্ধুকে দেখে আমি প্রায় সাত বছর ধরে খোখো খেলার সঙ্গে যুক্ত আছি। আগের স্কুলে চ্যাম্পিয়ন হয়েছি। তখন দেশের হয়ে খেলার সুযোগ পাইনি। এখন রাজ্যস্তরে সুযোগ পেয়েছি। এবার দেশের হয়ে খেলতে পারে ভাল লাগছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের