নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের পাহাড়ে ত্রাণে ব্যস্ত রাজ্য সরকার। এর মধ্যেই কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে প্রাক্তন আমলাকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, দার্জিলিং, তরাই ও ডুয়ার্স অঞ্চলের গোর্খা সংক্রান্ত ইস্যুতে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই একতরফাভাবে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করেছে। দেশের প্রাক্তন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত IPS অফিসার পঙ্কজকুমার সিং-কে ওই দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার কেন্দ্রের তরফে নিয়োগপত্র পাঠানো হয়, আর শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মোদিকে উদ্দেশ্য করে চিঠি পাঠান।
চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট লেখেন, 'পশ্চিমবঙ্গ সরকার দৃঢ়ভাবে মনে করে, গোর্খা সম্প্রদায় বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) সংক্রান্ত যে কোনও উদ্যোগ অবশ্যই রাজ্যের পরামর্শ ও সমর্থনের মাধ্যমে নেওয়া উচিত।' তিনি সতর্ক করেন, এই ধরনের একতরফা সিদ্ধান্ত পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ নষ্ট করতে পারে।
নিজের এক্স হ্যান্ডেলে চিঠির একটি কপি পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন, ' ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার চিঠিটি এখানে দেওয়া হল, যেখানে আমি গভীর বিস্ময় ও মর্মাহততা প্রকাশ করেছি পশ্চিমবঙ্গের পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের গোর্খা সম্পর্কিত বিষয়ে কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত নিয়ে।' মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রের উচিত ছিল রাজ্যকে আলোচনায় রেখে পদক্ষেপ নেওয়া, কারণ পাহাড়ের প্রশাসনিক ভারসাম্য এবং শান্তি রক্ষায় পশ্চিমবঙ্গ সরকারই মুখ্য ভূমিকা পালন করছে।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের