নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে বিতর্কের আবহের মধ্যেই শুরু হলো বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি বা SIR। মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের এনুমারেশন ফর্ম বিলি করতে শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা। আর প্রথম দিনেই নথি চাওয়া নিয়ে বিতর্কের সম্মুখীন হতে হয়েছে BLO দের।
বাংলার ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এনুমারেশন প্রক্রিয়া। সকাল থেকেই বিভিন্ন জেলার বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই ফর্ম দেওয়া ও সংগ্রহ করা হবে সম্পূর্ণ বিনা নথিতে, শুধুমাত্র ভোটারের উপস্থিতি ও স্বাক্ষরের ভিত্তিতে।
তবে মঙ্গলবার দিনভর বেশ কিছু এলাকায় অভিযোগ উঠেছে, কিছু বিএলও ফর্ম দেওয়ার সময় ভোটারদের কাছ থেকে নথি দেখতে চেয়েছেন। এই প্রসঙ্গে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও নথি চাওয়া বা জমা দেওয়ার প্রয়োজন নেই। বুথ লেভেল অফিসার ও বুথ লেভেল এজেন্টদের কেবল ফর্ম দেওয়া ও সংগ্রহের দায়িত্ব থাকবে, নথি নেওয়ার নয়। শুধুমাত্র সেই সব ক্ষেত্রেই নথি লাগবে যেখানে ২০০২ সালের ভোটার তালিকায় কারও নাম নেই। তখন রিভিউয়ের সময় ১৩টি অনুমোদিত নথির মধ্যে যেকোনও একটি জমা দিতে হবে।
কমিশন ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত জেলা নির্বাচনী আধিকারিক, নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং বিএলওরা পূর্ণ সময়ের ভিত্তিতে এই এসআইআর প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। অন্যদিকে, কয়েকটি এলাকায় অভিযোগ উঠেছে পর্যাপ্ত ফর্মের অভাবে বিএলওরা মঙ্গলবার কাজ শুরু করতে পারেননি, ফলে কিছু বুথে বিলি বিলম্বিত হয়েছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের