নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মঙ্গলবার স্বাস্থ্যভবনে ১১০ টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার পোশাকি নাম মোবাইল মেডিকেল ইউনিট। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন হতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “মোবাইল মেডিকেল ইউনিটের সাহায্যে বিশেষ করে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা। এছাড়াও অনেক রোগের চিকিৎসা হবে। প্রয়োজনে কাউকে রেফার করা হলে সেক্ষেত্রেও ব্যবহার করা যাবে। রাজ্যে নতুন ১৪ টি সরকারি মেডিকেল কলেজ তৈরি হয়েছে।“
তিনি আরও জানান, “স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৭০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। ৪২ টি সুপার স্পেশালিটি হাসপাতাল। ১৩ হাজার ৫০০-র বেশি সুস্বাস্থ্য কেন্দ্র। ৭৬ টি সিসিইউ তৈরি করা হয়েছে জেলায়। ১১৭ টি ন্যায্যমূলের ওষুধের দোকান করা হয়েছে। ৪০ হাজার বেড বেড়েছে সরকারি হাসপাতালে।“
স্বাস্থ্যদফতর সূত্রে খবর, ভ্রাম্যমাণ চিকিৎসা যানগুলির মধ্যে থাকবেন চিকিৎসক, নার্স, টেকনেশিয়ানরা। এছাড়াও রয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম, ওষুধ। বিনামূল্যে পরিষেবা পাবেন রাজ্যবাসী। এই পরিষেবার জন্য খরচ হবে প্রতিমাসে ২ কোটি ৫০ লক্ষ টাকা। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে মোবাইল মেডিকেল ইউনিটগুলি।
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের