নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার বাজেট অধিবেশনের সূচনাতেই বর্তমান সরকারের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন রাজ্যপাল আর এন রবি। বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা করে আইন-শৃঙ্খলা , নারী নিরাপত্তা সহ একাধিক ক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি। একইসঙ্গে পূর্বতন সরকারের সমালোচনাও শোনা যায় তার ভাষণে। সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা এবং উন্নয়নের অগ্রাধিকার স্পষ্টভাবে তুলে ধরেছেন রাজ্যপাল।
বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যপাল আর এন রবির ভাষণের মধ্য দিয়ে শুরু হয় বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী ২২ জুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য বাজেট পেশ করবেন। অধিবেশন চলবে ২৫ জুন পর্যন্ত। সূচনা ভাষণে রাজ্যপাল বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার একাধিক পদক্ষেপ করেছে।
তার বক্তব্য, ' অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস। তা রুখতে রাজ্য সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যেই সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে।' পাশাপাশি নারী নিরাপত্তা, শিশু নির্যাতন ও মানবপাচার রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। রাজ্যপালের বক্তব্যে আরও উঠে আসে, ' রাজ্যে তোলাবাজি, দুষ্কৃতীরাজের অবসান হয়েছে। মানবপাচার রুখতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। বছরের পর বছর দখল করে রাখা জমি উদ্ধার করে শিল্পে ব্যবহারের পরিকল্পনা করেছে রাজ্যে।'
একইসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনা করে রাজ্যপাল দাবি করেন, ' দুর্নীতিতে জর্জরিত ছিল পূর্বতন সরকার। মানুষ অভিযোগ করে সুবিচার পাননি। পরিকল্পনামাফিক আটকে রেখেছিল চিংড়িহাটা মেট্রোর কাজ। ফলে রাজ্য পিছিয়ে পড়ছিল। বাংলার মানুষ বঞ্চিত হচ্ছিলেন। নয়া সরকার ক্ষমতায় এসে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেছে। ইতিমধ্যেই মেট্রোর কাজ শুরু হয়েছে।'
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের