নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২৬ এর নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বড় চমক। বিজেপি শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার দলবদলের মাধ্যমে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পার্নো মিত্র। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছিলেন তাপস রায়। পরবর্তীতে বরানগর কেন্দ্রের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে। বর্তমানে এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি শিবিরকে ঘিরে দীর্ঘদিন ধরেই অসন্তোষে ভুগছিলেন পার্নো মিত্র। তখন সেই ঘাসফুল শিবিরে যোগদানের জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। আর সেই জল্পনাতেই শুক্রবার সিলমোহর পড়ল। তৃণমূলে যোগ দিয়েই পার্নো বলেন, 'আজ আমার জন্য বড়দিন। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ও নেতৃত্বে আমার নতুন যাত্রা শুরু। ৬ বছর আগে বিজেপিতে যোগদান করেছিলাম। ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আজ মনে হল সেই ভুলটা শুধরাতে পেরেছি।' পাশাপাশি তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশাও প্রকাশ করেন।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের