নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘রাজভবনে অস্ত্র ও গোলাবারুদ মজুত’ থাকার মন্তব্য ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিযোগের প্রেক্ষিতে কড়া ভাষায় প্রতিক্রিয়া রাজ্যপালের। তাৎক্ষণিকভাবে রাজভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। অভিযোগ মিথ্যে প্রমাণিত হলে সাংসদকে ক্ষমা চাওয়ার দাবি রাজ্যপালের।
সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগকে ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তার দাবি, রাজ্যপাল নাকি রাজভবনে অপরাধীদের আশ্রয় দিচ্ছেন এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে উৎসাহ দিচ্ছেন। এই অভিযোগ সামনে আসতেই দ্রুত বিবৃতি জারি করে রাজভবন। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, রবিবার সাংসদ, নাগরিক সমাজ এবং সাংবাদিক মিলিয়ে সর্বোচ্চ ১০০ জনকে রাজভবন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে যাতে চোখে দেখে যাচাই করা যায়, কোনও অস্ত্র বা গোলাবারুদ আদৌ মজুত রয়েছে কিনা।
রাজভবন জানায়, যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, তবে সাংসদকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং ঘৃণাভাষণের অভিযোগে আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হবে। রাজ্যপাল জানিয়েছেন, কল্যাণ দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানাবেন তিনি। কল্যাণ ক্ষমা চাইলে পরবর্তী পদক্ষেপ করা হবে না হয়ত। কিন্তু কল্যাণ যদি মন্তব্য থেকে না সরেন, তাহলে আইনি এবং সাংবিধানিক পদক্ষেপ করা হবে।
রাজভবনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, রাজভবনের নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশের হাতে। তাহলে কি করে এই অভিযোগ উঠে? যদি কিছু পাওয়া যায় তাহলে কলকাতা পুলিশের বিরুদ্ধেও তদন্ত করা হোক। এইধরনের অভিযোগ রাজ্যপাল এবং রাজভবন কর্মীদের নিরাপত্তার পরিপন্থী।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের