নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজাবাজার এলাকায় শুক্রবার ম্যানহোল থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।
সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ রাজাবাজারের কেশব চন্দ্র স্ট্রিটে নিয়মিত ম্যানহোল পরিষ্কারের কাজে নামেন কলকাতা পুরসভার সাফাইকর্মীরা। পরিষ্কারের সময় আচমকাই ম্যানহোলের ভিতরে তারা দেখতে পান এক যুবকের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠায় ময়নাতদন্তের জন্য। মৃতের বয়স আনুমানিক ৩০ বছরের মতো। দেহে ইতিমধ্যেই পচন ধরেছে, ফলে মৃত্যুর সময় অনেক আগেই হয়েছে বলে অনুমান তদন্তকারীরা।
দেহে পচন ধরায় পুলিশের পক্ষে মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি কেবল নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের