নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাহুল ও প্রিয়াঙ্কা। 'চিরদিনই তুমি যে আমার’ থেকে প্রেম, বিয়ে, বাবা-মা হওয়া। মাঝখানে বিচ্ছেদও হয় তাঁদের। কিন্তু ছেলের কথা ভেবে ফের একসঙ্গে পথ চলা। বেশ ভালোই চলছিল, তবে রাহুলের অকাল প্রয়াণে আচমকা ঝড়ের মতো প্রিয়াঙ্কার জীবন তোলপাড় হয়ে গেল। এর মাঝেই অভিনেত্রীকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তাঁর পাশে এসে দাঁড়ালেন অভিনেত্রী জয়া আহসান।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, “রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এক অপরিসীম মগ্ন মানুষ, চিরনিদ্রায় এক অনন্য শিল্প। এ যেন ভাবতেই পারা যায় না। তার সঙ্গে আলাপ অনেক আগেই। ‘ঝরা পালক’- এর সময় প্রথম এবং শেষ কাজ করা একসঙ্গে। কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছিলেন অরুণোদয়। চেহারায় হয়তো মিল নেই, তবু যখন তাঁর সঙ্গে অভিনয় করলাম, মনে হল জীবনানন্দের কবিতার এক নির্বিঘ্ন স্রোত তাঁর অন্তরে প্রবাহিত। সেই পরিচয় থেকেই শিল্পী হিসেবে তার গভীরতা আমায় মুগ্ধ করেছে। অভিনয়ে, কথায়, আদর্শে এবং লেখনীতে যে অরুণোদয় নির্মেদ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন। সেই অরুণোদয়কে মনে করে যেতে চাই প্রতি মুহূর্ত। প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম। আজকের এই ঝড়-ঝাপটার দিনে সামলে থেকো। আগলে রেখো সহজকে।“
উল্লেখ্য, গীতা এলএলবি'র পর 'ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়েই জলে তলিয়ে যান। বেশকিছুক্ষণ জলের তলায় ছিলেন। এরপর ফিরে না আসায় জলে নেমে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে অভিনেতার।
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের