নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নিজের পুত্রবধূকে লাগাতার ধর্ষনের অভিযোগে শ্বশুরকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা ও নির্যাতিতাকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই রায়কে কেন্দ্র করে জেলা আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিচার ব্যবস্থার এই দ্রুততাকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি অশোকনগর থানা এলাকার। মামলার বিবরণ অনুযায়ী, ২২ বছর বয়সী এক তরুণী তার স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তার জীবনসঙ্গী পেশায় একজন ফেরিওয়ালা। অভিযোগ, স্বামী কাজে বেরিয়ে গেলেই শ্বশুর জয়নাল মণ্ডল (৪৪) ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিত ও দিনের পর দিন পাশবিক অত্যাচার চালাত। প্রথম দিকে পাড়ার লোকজন এই কুকীর্তি বিশ্বাস করেনি।

এমনকি এক ভিডিও প্রমাণ হিসেবে পেশ করার পরেও কেউ বিশ্বাস করেনি। এরপর একদিন স্ত্রীর কথা মতো বাড়িতে লুকিয়ে থেকে বাবার কুকীর্তি হাতেনাতে ধরে ছেলে। কিন্তু গ্রাম্য সালিশি সভায় অমানবিক নিদান দেওয়া হয় যে- যেহেতু শ্বশুর ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, তাই এখন থেকে শ্বশুরই তার স্বামী হিসেবে গণ্য হবে। এমন চরম অপমানের পর নির্যাতিতা দম্পতি এলাকা ছাড়তে বাধ্য হন। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে গত ২৯ এপ্রিল ২০২৪ তারিখে দম্পতি অশোকনগর থানার দ্বারস্থ হন। মামলার পরদিনেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
যদিও পরবর্তীকালে সে জামিন পেয়ে ফিরে এসে পুনরায় তাদের ধমকানো শুরু করে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর তীর্থঙ্কর পালের বক্তব্য অনুযায়ী, ট্রায়াল শুরু হওয়ার কয়েক মাসের মধ্যে সমস্ত সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষ করা হয়েছে। বারাসাত আদালতের বিচারক অপরাধীকে দোষী সাব্যস্ত করে এই কঠোর সাজা শুনিয়েছেন। এই রায়ের ফলে দীর্ঘ লড়াইয়ের পর ন্যায়বিচার পেল অসহায় পরিবারটি।
নির্যাতিতা গৃহবধূ জানান, ‘আইনের প্রতি আমার প্রথম থেকেই ভরসা ছিল, আজ বিচার পেয়ে আমি খুব খুশি। সালিশি সভায় আমাকে সমাজ থেকে একঘরে করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল আমার স্বামী নাকি আমার ছেলে হয়ে গেছে, আর শ্বশুরই আমার স্বামী। আমার দুটো বাচ্চা নিয়ে কোথাও যেতে দিত না তারা। দোকানের জিনিসপত্র পর্যন্ত কিনতে বাধা দেওয়া হতো। অশোকনগর থানার বড়বাবু আমাদের প্রচুর সাহায্য করেছেন বলেই আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম'।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...