নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাঞ্চল্য! শহরের তারাতলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা।
সূত্রের খবর, নির্বাচনের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পুর নিয়োগে দুর্নীতিতে এর আগেও অভিযান চালিয়েছে তদন্তকারীরা। মঙ্গলবার থেকে ফের সক্রিয় হয়েছে ইডি। শহরের একাধিক জায়গায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীরা। এবার তারাতলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের টাকা। এখনও পর্যন্ত ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত গণনা চালাচ্ছে তদন্তকারীরা। ফলত, টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেই অনুমান তদন্তকারীদের।
গতকাল রাত থেকে এই অভিযান শুরু করেছে ইডি। ৩২ ঘণ্টা পার হয়ে গেছে এখনও পর্যন্ত অভিযান চালাচ্ছে তদন্তকারীরা। তদন্তের স্বার্থে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপশি, তার যাবতীয় সমস্ত নথিপত্র খতিয়ে দেখছেন তারা। পুর নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগুচ্ছে, ততই সামনে আসছে টাকার পাহাড়। ফলে বিষয়টি ক্রমশই জটিল আকার ধারণ করছে।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের