নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের নড়েচড়ে বসল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে একযোগে ছটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযানের তালিকায় রয়েছে দমকলমন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসও। পাশাপাশি নাগেরবাজার, লেক টাউন, কাঁকুড়গাছি সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি।
সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির সূত্র ধরে শুক্রবার সকাল থেকেই অভিযান শুরু করেছে ইডি। মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের বিসি ব্লকের অফিসে পৌঁছান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অফিসের কর্মী ও নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোন জমা রাখার নির্দেশ দেওয়া হয়। প্রায় ৫ ঘণ্টা ধরে চলছে তল্লাশি অভিযান। একইসঙ্গে নাগেরবাজারে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও চলে ইডি অভিযান।
এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি দমকলমন্ত্রীর বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছিল ইডি। সেদিন মন্ত্রীর পরিবারের সদস্যদেরও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তে উঠে আসে, সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই সময় পুরসভায় নিয়োগ সংক্রান্ত একাধিক অনিয়ম ঘটে।
ইডির এই তল্লাশি অভিযান নিয়ে সুজিত বসুর বক্তব্য, ' প্রত্যেকবার নির্বাচন আসার আগে এই ধরনের তল্লাশি অভিযান চলে। কেন এই ধরনের তল্লাশি অভিযান চলে সেটা বোঝাই যায়। যদিও এটা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই আমি। ওদের কাজ ওরা করুক। দলের সক্রিয় সদস্যদের প্রত্যেকবার টার্গেট করা হয়। দুর্নীতি নিয়ে বললেই তো হবে না সেটা প্রমাণও দেখাতে হবে।'
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের