নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর নিয়োগ কেলেঙ্কারির তদন্তে ফের নেমে পড়ল কেন্দ্রীয় সংস্থা ইডি। মঙ্গলবার মহানগরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রায় তিন কোটি টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। নিয়োগ দুর্নীতিতে নতুন তথ্য উঠে এসেছে বলেই দাবি তদন্তকারীদের।
সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকেই কলকাতার সাতটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিশেষত বেলেঘাটা, হেমচন্দ্র নস্কর রোডের ৭৫ নম্বর বাড়ি এবং আশপাশের এলাকাগুলি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। সশস্ত্র বাহিনীর পাহারায় প্রায় ঘণ্টার পর ঘন্টা ম্যারাথন তল্লাশি চলে।
ইডি সূত্রে জানা যায়, এই তল্লাশি অভিযানে প্রায় তিন কোটি টাকা নগদ সহ একাধিক জমির দলিল এবং আর্থিক লেনদেন সম্পর্কিত নথি উদ্ধার করেছে তদন্তকারীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের প্রাথমিক অনুমান, এই অর্থ পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত লেনদেনের অংশ। এই টাকা ও নথি থেকেই মূল চক্রের সন্ধান মিলতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের