নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাঞ্চল্য। এবার বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছাল সিআইডি। দুর্নীতির অভিযোগে আগে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হওয়া এই প্রাক্তন বিধায়কের বাড়িতে তদন্তকারীদের উপস্থিতি ঘিরে নতুন করে জোরদার হয়েছে জল্পনা। রাজ্যে পালাবদলের পর একের পর এক দুর্নীতির মামলায় তদন্তের গতি বেড়েছে।
বৃহস্পতিবার বিকেলে বড়ঞা থানার আন্দি গ্রামের ‘সাতকড়ি’ ভবনে পৌঁছান সিআইডি আধিকারিকদের একটি দল। বর্তমানে জেলবন্দি জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে বহুদিন ধরেই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্তে উঠে এসেছিল, চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিক প্রার্থীর জন্য তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে সুপারিশ করেছিলেন তিনি। সিবিআইয়ের তল্লাশির সময় প্রমাণ নষ্ট করতে নিজের মোবাইল ফোন পুকুরে ফেলে দেওয়ার ঘটনাও ব্যাপক আলোড়ন ফেলেছিল রাজ্য রাজনীতিতে।
পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন তিনি। এবার সেই মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে এবং নতুন তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই সিআইডির এই অভিযান বলে মনে করা হচ্ছে। জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিআইডির এই তল্লাশি নতুন মাত্রা যোগ করল নিয়োগ দুর্নীতি তদন্তে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের