নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজো দর্শনে স্বস্তি শহরবাসীর। ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের। শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রাতভর চলবে মোট ৩১টি বাড়তি লোকাল ট্রেন। ফলে ভোর পর্যন্ত নিশ্চিন্তে ঘরে ফিরতে পারবেন আম জনতা।
সূত্রের খবর, পুজোর সময় বহু দূর দুরান্তের মানুষ কলকাতায় আসে ঠাকুর দেখতে। ঠিক একই রকম ভাবে কলকাতার মানুষও শহরের বাইরের ঠাকুর দেখতে যান। কিন্তু রাতে ফেরার সময়তেই বিপাকে পড়তে হয় অনেককে। আর সেই ভোগান্তি দূর করতেই পুজোর আগে বড় ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। পুজোয় যাত্রীদের পরিষেবা আরও আরামদায়ক আর সহজ করে তুলতে মেট্রোর পাশাপশি এবার বাড়তি রেল পরিষেবা ঘোষণা করল পূর্ব রেল।
বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাতভর ট্রেন চলাচল করবে। এর মধ্যে উত্তর শাখায় থাকবে ১৯টি এবং দক্ষিণ শাখায় ১২টি ট্রেন। শিয়ালদহ উত্তর শাখায় রানাঘাট–শিয়ালদহ রুটে বাড়তি ৬টি ট্রেন ২টি শিয়ালদহ–রানাঘাট, ২টি নৈহাটি–রানাঘাট ও ২টি শিয়ালদহ–নৈহাটি লোকাল চলবে রাত ৯.৪০ থেকে ভোর ৩.১০ পর্যন্ত।
এছাড়াও, শিয়ালদহ–কল্যাণী শাখায় ৪টি ট্রেন চলবে রাত ৯.১০ থেকে রাত ২.৫৫ পর্যন্ত।রানাঘাট–নৈহাটি–কৃষ্ণনগর রুটে দেওয়া হয়েছে ৫টি ট্রেন, চলবে রাত ১১.৪৫ থেকে ভোর ৪.৫৫ পর্যন্ত। বনগাঁ–বারাসত–শিয়ালদহ রুটে থাকবে ৪টি ট্রেন, চলবে রাত ১০.২০ থেকে ভোর ৪.৩০ পর্যন্ত।
অপরদিকে, শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদহ–বারুইপুর রুটে চলবে ৬টি ট্রেন রাত ১১.৪০ থেকে ভোর ৪.৩০ পর্যন্ত। শিয়ালদহ–বজবজ লাইনেও চালানো হবে ৬টি ট্রেন, চলবে রাত ১১.৩০ থেকে ভোর ৩.৪০ পর্যন্ত। এছাড়া যাত্রী নিরাপত্তায় পঞ্চমী থেকেই শিয়ালদহ ও হাওড়া স্টেশনে আরপিএফ মোতায়েন থাকবে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের