নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দশমী মিটতেই ২৬ এর প্রস্তুতি নিয়ে জোরকদমে মাঠে নামল শাসক - বিরোধী শিবির। শুক্রবার শহরে এসে পৌঁছান কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। সঙ্গে রয়েছেন সহ-পর্যবেক্ষক বিপ্লব দেব। ইতিমধ্যেই তারা রাজ্যের নির্বাচনী ব্লুপ্রিন্ট তৈরি করতে শুরু করেছেন।
সূত্রের খবর, পুজোর আমেজ শেষ হতে না হতেই একেবারে কোমর বেঁধে নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছে বিরোধী শিবির। শুক্রবার কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও সহ পর্যবেক্ষক বিপ্লব দেব কলকাতায় এসে পৌঁছান। সল্টলেকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদারসহ অন্যান্য শীর্ষ নেতারা। গত মাসেও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হয়েছিল ভূপেন্দ্র যাদবদের।
পুজোর শেষে রাজ্যের শাসক দল তৃণমূলও ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী আয়োজনের মাধ্যমে ভোট প্রস্তুতি শুরু করেছে। কিন্তু বিজেপি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ছাব্বিশের ভোটে সরকার গঠনের লক্ষ্যে নিজেদের কার্যক্রম তৎপরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভূপেন্দ্র-বিপ্লবের বঙ্গ সফর পরিষ্কার করে দিচ্ছে যে, বিজেপি ইতিমধ্যেই নির্বাচনী জমি তৈরি এবং জনসংযোগ জোরদার করতে তৎপর।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের