নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন দুর্গাপুজোর আগে ফের রেল অবরোধের ডাক দিল কুড়মি সমাজ। ২৫ সেপ্টেম্বর থেকে আন্দোলনের পরিকল্পনা করলেও, সাধারণ মানুষের যাতায়াত ও চিকিৎসার ক্ষেত্রে কোনও বাধা দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছে সংগঠন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই জঙ্গলমহলে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।
সূত্রের খবর, আগামী ২৫ সেপ্টেম্বর কুড়মি সমাজ রেল অবরোধের ডাক দিয়েছে। এর আগে ২০২২ ও ২০২৩ সালে একই ধরনের অবরোধের ডাক দেওয়া হলেও তা কার্যকর হয়নি। কিন্তু এবার হাইকোর্টের অনুমতি নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে তারা। মহালয়ার ঠিক পরেই, যখন পুজোর আমেজে শহর ও মফস্বলে মানুষের ভিড় বাড়তে শুরু করে সেই সময় কুড়মি সমাজ আন্দোলনের ডাক দিয়েছে। যদিও কুড়মি সমাজ জানিয়েছে, সাধারণ মানুষের যাতায়াতে তারা কোনও বাধা দেবেন না। বিশেষত মেডিক্যাল ইমার্জেন্সির ক্ষেত্রে আন্দোলনকারীরা পাশে থাকবেন বলেই সংগঠনের দাবি।
শনিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এডিজি জাভেদ শামিম এই প্রসঙ্গে জানান, ' প্রতিটি ট্রেনে ও রাস্তায় ইমারজেন্সি অসুস্থ রোগী থাকে। যে কোনো ধরনের রেল অবরোধ বা রাস্তা অবরোডে সাধারণ মানুষকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তারা যদি এই অবরোধ থেকে বিরত থাকে তাহলে খুবই ভালো হয়। তাও সমস্ত কিছু মাথায় রেখে হাইকোর্টের মান্যতাকে সম্মান করে বিক্ষোভ কর্মসূচি পালন করুক তাতে কোনো সমস্যা নেই।'
এডিজি আরও বলেন, ' যদি কোথাও কোনো আইনভঙ্গের ঘটনা ঘটে বা কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে পুলিশ সেই মতন ব্যবস্থা নেবে। আমাদের পক্ষ থেকে সমস্ত পুলিশ ফোর্সকে ইতিমধ্যেই জানানো আছে। পরিস্থিতি বুঝে প্রশাসন ব্যবস্থা নেবে। জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে সিসিটিভিও লাগানো হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা