নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - রক্তাক্ত অবস্থায় বুধবার ভোরবেলা উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটে পূর্বস্থলী ১ ব্লকের নশরতপুর পঞ্চায়েতের মাধব সাহার গলিতে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর , পূর্বস্থলী ১ ব্লকের নশরতপুর পঞ্চায়েতের মাধব সাহার গলির বাসিন্দা বিমল কৃষ্ণ সাহা প্রতিদিন ভোরবেলা ফুল তুলতে বেরোন। তারপর বাড়ির সামনের রাস্তায় পরে থাকা জঞ্জাল পরিষ্কার করেন। প্রতিদিনের মতন বুধবার ভরেও তিনি একই কাজ করছিলেন। কিছুক্ষন পর স্থানীয় বাসিন্দারা তার স্ত্রীকে খবর দেন বিমলবাবু রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় , মাথার পিছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরনে থাকা গামছাটিও খোলা অবস্থায় রয়েছে।
পরিবারের দাবি , এটি স্বাভাবিক মৃত্যু নয়। পরিকল্পিত ভাবে তাকে খুন করা হয়েছে। উল্টো দিকের বাড়ির কিছু লোক তাকে প্রয়সই প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন। তারাই ঘটনাটি ঘটিয়েছেন বলে দাবি পরিবারের। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হন থানার আইসিও। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে , হয় পড়ে গিয়ে মাথায় চোট লেগে মৃত্যু হয়েছে। নয়তো কেউ আঘাত করেছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ঘটনা প্রসঙ্গে মৃত বিমল কৃষ্ণ সাহার ছেলের স্ত্রী জানান , ''আমার শশুর মশাইকে মেরে ফেলা হয়েছে। উনি পুরো সুস্থ মানুষ ছিলেন। এইভাবে উনি নিজে থেকে মরে যেতে পারেননা। উল্টোদিকের বাড়ির কিছু লোক প্রয়সই আমাদের হুমকি দিতেন এমনকি আমার শশুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন। বহুবার মেরে ফেলার হুমকি দিয়েছেন। আজ ওনারাই আমার শশুর মশাইকে মেরে ফেলেছেন। আমরা এর কঠোর বিচার চাই। আর ঘটনার পূর্ণ তদন্ত চাই।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের