নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন শিক্ষা নীতি মেনে এই বছর প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে আয়োজিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী ৮ সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমিস্টার। উল্লেখযোগ্যভাবে পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে।
সূত্রের খবর, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার অনুষ্ঠিত হচ্ছে নতুন নিয়মে। শিক্ষা নীতি বদলের ফলে এই বছর থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টার ভিত্তিক। পুজোর আগেই তাই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। সংসদ সূত্রে জানা গেছে, চলতি বছর মোট পরীক্ষার্থী ৬ লক্ষ ৬০ হাজার। গত বছরের তুলনায় বেড়েছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার জন। এদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি মোট পরীক্ষার্থীর প্রায় ৫৬.০৩ শতাংশ। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ নিয়েছে সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষার পরিবেশ যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হেনস্থা বা মারধরের মতো ঘটনা ঘটলে তা কোনওভাবেই ক্ষমাযোগ্য হবে না বলে তিনি স্পষ্ট জানান। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিদিন বেলা ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত অর্থাৎ মোট ১ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা শেষ করতে হবে।
পরীক্ষায় কোনোরকম ক্যালকুলেটর বা ইলেকট্রনিক গ্যাজেট কড়া ভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এমনভাবে, যাতে ক্যালকুলেটরের প্রয়োজন না হয়।সংসদের তরফে আরও জানানো হয়, নির্ধারিত সময়ে ওএমআর শিট এবং উত্তর সংকেত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল পাওয়া যাবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে।
ভোটের দুদিন আগে বাইক চলাচলে নিয়ন্ত্রণ
বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে
ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
আগামী ২২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন