নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের হাতে পৌঁছে যাবে সেপ্টেম্বর মাসের বেতন। মঙ্গলবার রাজ্যের অর্থ দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার পুজোর আগে সরকারি কর্মীদের বেতন ঘোষণা করেন। সেই মোতাবেক কেন্দ্রকে পাল্লা দিয়ে এবার বেতনের ঘোষণা করল রাজ্য। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর সরকারি কর্মীদের হাতে আসবে। শুধু বেতন নয়, গ্র্যান্ট ইন এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড ও অনারারিয়ামও ওই দুই দিনেই দেওয়া হবে। তবে এই মাসের পেনশন মিলবে ১ অক্টোবর।
রাজ্যে পুজোর ছুটি শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এই দীর্ঘ ছুটি মাথায় রেখেই কর্মীদের আর্থিক স্বস্তি দিতে আগেভাগে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে উৎসবের মাসে খুশির হাওয়া বইবে রাজ্য সরকারি কর্মীদের পরিবারে। এছাড়া, সেপ্টেম্বর মাসের ‘জয় বাংলা’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে ১ অক্টোবর।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের