নিজস্ব প্রতিনিধি, কলকাতা - পুজো যত ঘনিয়ে আসছে, ততই কলকাতার বিভিন্ন এলাকায় চাঁদা নিয়ে অভিযোগ বাড়ছে। এবার সেই অভিযোগ ঘিরে তপসিয়ায় রীতিমতো রাজনৈতিক সংঘর্ষ। অভিযোগ, চাঁদা তোলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ গিয়ে পৌঁছল রাস্তায়। শেষ পর্যন্ত বেধড়ক মারধরের শিকার হলেন দীর্ঘদিনের তৃণমূল কর্মী তথা স্থানীয় ব্যবসায়ী অমিত সরকার। তীব্র প্রতিক্রিয়ার ঝড় উঠেছে এলাকা জুড়ে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। অমিত সরকারের দুটি দোকান একটি সাইকেলের, অন্যটি বাইকের যন্ত্রাংশের। তাঁর দাবি, প্রথমে দুই দোকান থেকে মোট চার হাজার টাকা পুজোর চাঁদা চাওয়া হয়েছিল। তিনি সেই টাকা দিতে রাজি ছিলেন এবং এক সপ্তাহ আগে সেই বিল কেটেও দেওয়া হয়। কিন্তু বুধবার রাতে হঠাৎই কয়েকজন যুবক এসে ১০ হাজার টাকা দাবি করে। অমিত সেই বাড়তি টাকা দিতে রাজি না হওয়ায় বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বচসা মারধরে গড়ায়।
অমিত জানান, “প্রথমে ওরা আমার ভাইয়ের কাছে টাকা দাবি করে। আমরা বলি, পুজো এখনও অনেক দেরি, পরে দেব। তখনই তারা হুমকি দিতে শুরু করে। রাতের দিকে দোকান বন্ধ করার সময় ওরা এসে আমাকে ঘিরে ধরে। তারপর মারধর শুরু হয়। লাঠি, লোহার রড যা পেয়েছে তাই দিয়ে আঘাত করে।”
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে অমিতকে রক্ষা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথা ও হাত পায়ে চোট লেগেছে। ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে। যার ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে পৌঁছেছে। অমিতের দাবি, হামলাকারীরা সকলেই সদ্য তৃণমূল যোগদান করেছে। তিনি বলেন, “আমি ২০১২ সাল থেকে তৃণমূল করছি। যারা মারধর করেছে তারা কয়েকদিন আগেও বিজেপির সঙ্গে ছিল। এখন তৃণমূলের নাম করে চাঁদাবাজি করছে।”
স্থানীয়দের মতে , সম্প্রতি এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে আধিপত্যের লড়াই তীব্র হয়েছে। সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই। ঘটনার পর তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন অমিত সরকার। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ও ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক যোগসূত্র রয়েছে।
অমিত জানান, “প্রথমে ওরা আমার ভাইয়ের কাছে টাকা দাবি করে। আমরা বলি, পুজো এখনও অনেক দেরি, পরে দেব। তখনই তারা হুমকি দিতে শুরু করে। রাতের দিকে দোকান বন্ধ করার সময় ওরা এসে আমাকে ঘিরে ধরে। তারপর মারধর শুরু হয়। লাঠি, লোহার রড যা পেয়েছে তাই দিয়ে আঘাত করে।”
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের