নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজো শুরুর আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শহরের খ্যাতনামা পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের এই বারের পুজোর থিম 'অপারেশন সিঁদুর'। আর এই পুজো নিয়ে একদিকে যেমন মানুষের উৎসাহ তুঙ্গে তেমনই একের পর এক পুলিশের বিধিনিষেধ নিয়ে অভিযোগ তুলেছে বিজেপি নেতা। আর এবার সরাসরি পুলিশি জুলুমে সুষ্ঠভাবে পুজো সম্পন্ন করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
সূত্রের খবর, গত কয়েক মাসে একাধিকবার থানার তরফে নোটিশ পাঠানো হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতি। চতুর্থীর দিনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে এই পুজোর উদ্বোধন করেন। আর চতুর্থীর সন্ধ্যা থেকেই পুজো মণ্ডপে নজরকাড়া ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু সেই ভিড় সামলাতে গিয়ে পুলিশ নানা জায়গায় ব্যারিকেড বসাচ্ছে এমনটাই অভিযোগ সজলের। তার দাবি, 'মানুষ যাতে মণ্ডপে পৌঁছতে না পারে, তাই পুলিশ যেখানে সেখানে ব্যারিকেড বসাচ্ছে। এতে দর্শনার্থীরা সমস্যায় পড়ছেন।'
সজল ঘোষ আরও দাবি করেন, ' অপারেশন সিঁদুর থিম ঘোষণার পর থেকেই টানা চিঠি পাচ্ছি। এত প্রতিকূলতার মধ্যেও জানি না পুজো কতদূর চালাতে পারব। আরও কিছু নোটিশ আসতে পারে আর তার জন্য আমরা প্রস্তুত আছি।'
অন্যদিকে, পুলিশের বক্তব্য, ' এসব অভিযোগের ভিত্তি নেই। ব্যারিকেড বসানোর কারণ একটাই বিপুল জনসমাগম সামলানো এবং দুর্ঘটনা এড়ানো। নিরাপত্তার বাইরে অন্য কোনও উদ্দেশ্য নেই, এবং সব ব্যবস্থা দর্শনার্থীদের স্বার্থেই।'
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...