নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অনুষ্ঠান চলাকালীন মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে উঠেছে উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। মিমির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত। শুক্রবার কোর্টে যাওয়ার আগে অভিনেত্রীকে সপক্ষে হুমকি দিলেন তনয় শাস্ত্রী। তার মতে শেষ না দেখা অবধি তিনিও লড়াই চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়।গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়েন। তবে শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। আদালতে যাওয়ার পথেই মিমির ওপর ক্ষোভ উগরে দিলেন তনয় শাস্ত্রী। তিনি বলেন , "আমি মিমিকে কোনরকম হেনস্থা করিনি। মিমি বলছে দেরি করে আসেনি। আমি সবাইকে প্রমাণ দেখিয়ে দিতে পারব। আসলে ইন্ডাস্ট্রিতে ওকে কে কি বলে আমার মাথাব্যথা নেই। প্রভাব খাটিয়ে সবসময় সবটা করা যায়না। ও বলেছে শেষ দেখে ছাড়বে। এবার আমি বলছি সেখান থেকেই শুরু হবে। আমি শেষ দেখে ছাড়ব। আমি এত সহজে ছেড়ে দেব না।"

মিমির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তিনদিন পর বৃহস্পতিবার দুপুরে তনয় শাস্ত্রীর বাড়ি থেকেই তাঁকে আটক করে বনগাঁ থানায় নিয়ে যায় পুলিশ। পরে গ্রেফতার করা হয়। তবে পুলিশ তাঁকে গ্রেফতার করতে গিয়ে যথেষ্ট বাধার মুখে পড়ে। যদিও ধস্তাধস্তির পর তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য , রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানে অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাত সাড়ে ১০টা নাগাদ মিমির মঞ্চে ওঠার কথা ছিল। ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি একঘণ্টা দেরিতে সেখানে পৌঁছানন। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। সেই কারণে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ মিমির।
যদিও ক্লাব কর্মকর্তা রাহুল বসু শোভন দাস এই বিষয়ে বলেন, "মিমি চক্রবর্তীকে কোনও অসম্মান করা হয়নি৷ তিনি একঘণ্টা দেরি করে রাত সাড়ে ১১টার পর মঞ্চে ওঠেন৷ প্রশাসনের দেওয়া সময় মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক ১২টায় অনুষ্ঠান বন্ধ করি। ওঁর অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান বন্ধের ঘোষণা ওর অসম্মানিত মনে হতে পারে, কিন্তু আমরা ওকে সসম্মানেই বিদায় দিয়েছি।"
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের