6a746cdc75b65_Gallery_1786014588170
আগস্ট ০৬, ২০২৬ দুপুর ০৪:৪৬ IST

প্রতিশ্রুতি ছিল ২৫ কোটি, এল না এক টাকাও! মহামেডান থেকে সরানো হল হুমায়ূনকে

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর্থিক প্রতিশ্রুতি পূরণ না করায় বড় সিদ্ধান্ত নিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল নওদার বিধায়ক হুমায়ূন কবিরকে। জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় কার্যকরী কমিটি। তাঁর জায়গায় নতুন সভাপতি করা হয়েছে গজল জাফরকে।

মহামেডান স্পোর্টিংয়ের আর্থিক সংকট কাটানোর প্রতিশ্রুতি দিয়েই সভাপতি হয়েছিলেন হুমায়ূন কবির। ক্লাবকে অন্তত ২৫ কোটি টাকা দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি। পাশাপাশি ১৩ কোটি টাকার দেনা মেটানোর কথাও বলেছিলেন। কিন্তু সময় গড়ালেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। বরং তাঁর দেওয়া একের পর এক চেক বাউন্স করে। মোট প্রায় দেড় কোটি টাকার চেক দিয়েছিলেন তিনি। কিন্তু ক্লাবের অ্যাকাউন্টে একটি টাকাও জমা পড়েনি। বিষয়টি নিয়ে ক্ষোভ বাড়তে থাকে কর্তাদের মধ্যে।

পরপর ৩ বার চেক বাউন্স হওয়ার পর হুমায়ূন কবিরকে আইনি নোটিস পাঠায় মহামেডান। গত সোমবার সেই নোটিস দেওয়া হয়। সেখানে জানানো হয়, তাঁর সই করা চেক থেকে কোনও অর্থ পাওয়া যায়নি। এতে ক্লাবের প্রতি তাঁর উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠছে। এমন আচরণ আইনত শাস্তিযোগ্য বলেও উল্লেখ করা হয়। এরপরও তাঁকে সময় দেওয়া হয়েছিল। তবে ক্লাবের দাবি, তাঁর পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া মেলেনি।

এরপর বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে কার্যকরী কমিটি। সেখানে হুমায়ূন কবিরকেও ডাকা হয়। কিন্তু তিনি উপস্থিত হননি। অবশেষে বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় গজল জাফরকে।

উল্লেখ্য, বাংলায় রাজনৈতিক পালাবদলের পর মহামেডানের পরিচালন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছিল। তখনই সভাপতি করা হয়েছিল নওদা ও রেজিনগরের বিধায়ক হুমায়ূন কবিরকে। দায়িত্ব নেওয়ার সময় তিনি ক্লাবের আর্থিক সংকট দূর করার আশ্বাস দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। উল্টে চেক বাউন্সের ঘটনায় বাড়তে থাকে বিতর্ক।

এদিকে বৈঠকের দিন মহামেডান মাঠে দেখা যায় 'টাকা কবে পাব?' লেখা পোস্টার। ক্লাবের সহ-সভাপতি ওয়াসিম আক্রম বলেন, 'সংবিধান মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুমায়ূনের মতো সভাপতি পাওয়া মহামেডান ক্লাবের ইতিহাসে একটি কালো অধ্যায়'।

আরও পড়ুন

ইমরান চুরি করেনি! কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ, ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে
আগস্ট ২৯, ২০২৬

সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ

কোহলি যদি ম্যাচটা খেলত... শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কাইফের
আগস্ট ২৯, ২০২৬

দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের