নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ত্রিপুরায় ফের রাজনৈতিক অশান্তি। মঙ্গলবার বিজেপি কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত হল তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়। ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে ত্রিপুরায় তৃণমূল কার্যালয়ে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। ভাঙচুর করা হয় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত বোর্ড ও পোস্টার। এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা ত্রিপুরায় তৃণমূলের কার্যালয়ে হামলা চালিয়েছে। পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো বাধা দেয়নি বলেও অভিযোগ উঠেছে।
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। তার দাবি, ' বাংলায় ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেসকে হারাতে না পেরে বিজেপি তাদের শাসিত রাজ্যে হিংসা উসকে দিচ্ছে। ত্রিপুরা পুলিশের চোখের সামনেই আমাদের কার্যালয়ে হামলা হয়েছে এটা তাদের প্রতিহিংসাপরায়ণ মানসিকতা ও আইন না মানার প্রমাণ।'
অভিষেক আরও বলেন, 'এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০২১ সালে আমার কনভয়ে হামলা চালানো হয়েছিল, তৃণমূলের বহু নেতা-কর্মী বারবার আক্রান্ত হয়েছেন। বিজেপি গণতন্ত্রের কথা বললেও তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ তার বিপরীত।'
এই ঘটনার পর বুধবার রাজ্য থেকে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়াবে ও ত্রিপুরা রাজ্য প্রশাসনের কাছে লিখিতভাবে প্রতিবাদ জানাবে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা