নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তীব্র প্রতিবাদ ও কেন্দ্র-বিরোধী আক্রমণের পর অবশেষে ওয়াকফ সংশোধনী আইন মানল রাজ্য সরকার। সব ওয়াকফ সম্পত্তির তথ্য আগামী ৫ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোডের নির্দেশ পাঠাল নবান্ন। একাধিক প্রতিবাদ ও রাজনৈতিক চাপানউতোরের পর শেষ পর্যন্ত আইন মেনে চলার পথে এগোল রাজ্য।
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গত কয়েক মাস ধরে উত্তপ্ত ছিল রাজ্য - রাজনীতি। সংসদের দুই কক্ষে বিল পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির স্বাক্ষরেই তা আইনে পরিণত হয়। তবে শুরু থেকেই এই আইন কার্যকর করতে রাজ্যের অনীহা স্পষ্ট ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জানিয়েছিলেন, বাংলায় এই আইন মানা হবে না। রাজ্যের বিভিন্ন প্রান্তে তীব্র প্রতিবাদ হয় ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায়।
আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হলেও শীর্ষ আদালত পুরো আইন স্থগিত রাখেনি। শুধুমাত্র দুটি ধারা স্থগিত রেখে বাকি আইন কার্যকর রাখার নির্দেশ দিয়েছে আদালত। ফলে সংশোধিত আইন মানা ছাড়া আর কোনও উপায় নেই রাজ্যগুলির। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী, দেশের সব নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির তথ্য ৬ মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক ছিল। সেই সময়সীমা শেষ হচ্ছে ৫ ডিসেম্বর।
ঠিক তার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় সব জেলাশাসককে চিঠি পাঠিয়েছেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পি বি সালিম। নির্দেশে জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি জেলার ওয়াকফ সম্পত্তির খতিয়ান ও সংশ্লিষ্ট তথ্য ‘umeedminority.gov.in’ পোর্টালে অনিবার্যভাবে আপলোড করতে হবে নির্ধারিত সময়সীমার মধ্যেই।
আগামী ৩রা আগস্ট মামলার শুনানির সম্ভাবনা
মহারাজের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী
দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ইডি দফতরে হাজিরা দেন মদন মিত্র
পদত্যাগপত্র দিয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজীব পত্নী
একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর দরবারে বিমল গুরুং
৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা
টোল হিসাবের পদ্ধতিতে বড় পরিবর্তন
অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে
নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের